Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘অন্বেষা’কে কক্ষপথে পাঠিয়ে ২০২৬ শুরু করছে ইসরো, ফের ভরসার পিএসএলভি

এ পর্যন্ত পিএসএলভি ৬৩টি সফল মিশন সম্পন্ন করেছে। চন্দ্রযান-১, মঙ্গলযান এবং আদিত্য-এল১-এর মতো ঐতিহাসিক অভিযান বহন করেছে এই রকেট। পিএসএলভি-সি৬২ হবে তার ৬৪তম উৎক্ষেপণ।

 

 

‘অন্বেষা’কে কক্ষপথে পাঠিয়ে ২০২৬ শুরু করছে ইসরো, ফের ভরসার পিএসএলভি

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 January 2026 08:51

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের মহাকাশ অভিযানের সূচনা করতে চলেছে ভারত। সোমবার, ১২ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হতে চলেছে পিএসএলভি-সি৬২ মিশন (PSLV-C62 to carry ‘Anvesha' satellite in ISRO's first space launch of 2026)। ইসরোর সবচেয়ে ভরসাযোগ্য রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) এই অভিযানে কক্ষপথে বসাবে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং সঙ্গে আরও ১৪টি সহযাত্রী উপগ্রহ।

রবিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে শুরু হয়েছে এই মিশনের কাউন্টডাউন। সময় ধরা হয়েছে ২২ ঘণ্টা ৩০ মিনিট। সব ঠিক থাকলে সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে আকাশে উড়বে ২৬০ টনের পিএসএলভি-সি৬২। গত বছর প্রযুক্তিগত পর্যবেক্ষণের কারণে একটি উৎক্ষেপণ বাতিল হওয়ায়, এই মিশন ইসরোর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

এই রকেটের মূল পে-লোড ‘ইওএস-এন১’, যার অন্য নাম ‘অন্বেষা’। এটি একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যা পৃথিবীর কয়েকশো কিলোমিটার উপরে সূর্য-সমলয় (সান সিঙ্ক্রোনাস) মেরু কক্ষপথে স্থাপন করা হবে। এর পাশাপাশি নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দেশি ও বিদেশি গ্রাহকদের ১৪টি ছোট উপগ্রহও একে একে কক্ষপথে ছাড়া হবে। উৎক্ষেপণের ১৭ মিনিটের মধ্যেই এই কাজ সম্পন্ন হওয়ার কথা।

এই মিশনের আর একটি উল্লেখযোগ্য দিক হল কক্ষপথে পুনঃপ্রবেশ (রি-এন্ট্রি) প্রযুক্তির প্রদর্শন। উৎক্ষেপণের প্রায় দু'ঘণ্টা পর রকেটের চতুর্থ ধাপ (PS4) পুনরায় চালু করে ‘কেস্ট্রেল ইনিশিয়াল টেকনোলজি ডেমনস্ট্রেটর’ নামের একটি রি-এন্ট্রি ক্যাপসুলের ডি-বুস্ট ও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রত্যাবর্তনের পরীক্ষা চালানো হবে। স্পেনের একটি স্টার্টআপ সংস্থার তৈরি প্রায় ২৫ কেজি ওজনের এই ক্যাপসুল এবং PS4 ধাপ, দু’টিই শেষ পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে।

এ পর্যন্ত পিএসএলভি ৬৩টি সফল মিশন সম্পন্ন করেছে। চন্দ্রযান-১, মঙ্গলযান এবং আদিত্য-এল১-এর মতো ঐতিহাসিক অভিযান বহন করেছে এই রকেট। পিএসএলভি-সি৬২ হবে তার ৬৪তম উৎক্ষেপণ, যা আবারও প্রমাণ করবে, ভারতের মহাকাশ কর্মসূচির মেরুদণ্ড হয়ে উঠেছে এই লঞ্চ ভেহিকল।

সম্প্রতি এলভিএম-৩ রকেটে বিশ্বের সবচেয়ে ভারী লো আর্থ অরবিট পে-লোড বসানোর সাফল্যের পর, পিএসএলভি-সি৬২ মিশনের দিকে তাকিয়ে গোটা দেশের মহাকাশপ্রেমী মানুষ। নতুন বছরের শুরুতেই ইসরোর এই উৎক্ষেপণ যে ভারতের মহাকাশ যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দেবে, তা নিয়ে আশাবাদী বিজ্ঞানীমহল।


```