Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিগারেটে সুখটান সীতার! আধুনিক রামলীলা মঞ্চস্থ করে গ্রেফতার অধ্যাপক-পড়ুয়া, দেখুন সেই ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, মুখ থেকে অনর্গল গালাগালির বন্যা বইছে। বসে বসে সিগারেটে সুখটান দিচ্ছেন সীতা।

সিগারেটে সুখটান সীতার! আধুনিক রামলীলা মঞ্চস্থ করে গ্রেফতার অধ্যাপক-পড়ুয়া, দেখুন সেই ভিডিও

শেষ আপডেট: 6 February 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো: রামায়ণকে আধুনিকার মোড়কে মঞ্চস্থ করতে গিয়ে শোরগোল মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল কলেজের ওই আধুনিক ‘রামলীলা’!

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক-সহ পাঁচ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আধুনিক ‘রামলীলা’ মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেয় ললিত কলা কেন্দ্রের কিছু পড়ুয়া। অভিযোগ, তাঁদের এই কাজে উৎসাহ দিয়েছিলেন কলেজেরই বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ প্রবীণ ভোলে।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, মুখ থেকে অনর্গল গালাগালির বন্যা বইছে। বসে বসে সিগারেটে সুখটান দিচ্ছেন সীতা। কলেজের এক ছাত্রই সীতার ভূমিকায় অভিনয় করছিলেন। পুলিশ গ্রেফতার করেছে ওই ছাত্রকেও।

জানা যাচ্ছে, নাটক মঞ্চস্থ হওয়ার সময়ই এই নিয়ে কলেজের মধ্যে ঝামেলা বেঁধে যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ললিত কলা কেন্দ্রের সদস্যদের মধ্যে। এরপরই হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে পুলিশে অভিযোগ জানান এবিভিপি নেতা হর্ষবর্ধন হারপুদে। তদন্তে নেমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ললিত কলা কেন্দ্রের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ প্রবীণ ভোলে-সহ পাঁচ পড়ুয়াকে  গ্রেফতার করে পুলিশ।

 ললিত কলা কেন্দ্রের অবশ্য দাবি, তাঁরা কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চাননি। স্রেফ মানুষকে আনন্দদান করার জন্যই রামলীলা নাটক মঞ্চস্থ করছিলেন। এর সঙ্গে রামায়ণের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তাঁরা।


```