Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠকে 'ভাই' রাহুলকে টেনে 'ঠাট্টা'! ইউটিউব দেখে রান্না করা খাবারও অফার করেন নীতিন

কেরলের আসন্ন বিধানসভা নির্বাচন (Kerala Assembly polls) নিয়েও কংগ্রেস সাংসদের মন্তব্যে আত্মবিশ্বাসের ঝলক দেখা যায়। 

প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠকে 'ভাই' রাহুলকে টেনে 'ঠাট্টা'! ইউটিউব দেখে রান্না করা খাবারও অফার করেন নীতিন

প্রিয়ঙ্কা-নীতিনের বৈঠক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 December 2025 01:33

দ্য ওয়াল ব্যুরো: সংসদের অন্দরে রাজনীতির ব্যস্ততার মধ্যেও হাসি-ঠাট্টা আর ঘরোয়া আতিথেয়তার এক অন্য ছবি ধরা পড়ল কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Congress MP Priyanka Gandhi Vadra) ও কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির (Union Road Transport Minister Nitin Gadkari) বৈঠকে। কেরলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প নিয়ে আলোচনা করতে গিয়ে এই সাক্ষাৎ শুধুই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ছিল ভাই-বোনের রসিকতা, আত্মবিশ্বাসী রাজনৈতিক বার্তা এবং গড়করির নিজের হাতে রান্না করা খাবার।

বৃহস্পতিবার কেরলের ওয়েনাড কেন্দ্রের সাংসদ (Wayanad MP) প্রিয়ঙ্কা গান্ধী সংসদ ভবনে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বৈঠকে কেরলের মধ্যে দিয়ে যাওয়া ছ’টি জাতীয় সড়ক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রিয়ঙ্কা রাজ্যের উন্নয়নের স্বার্থে এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানান।

বৈঠকে নীতিন গড়করি জানান, প্রস্তাবিত কয়েকটি প্রকল্প কেরল রাজ্য সরকারের আওতাভুক্ত। ফলে কেন্দ্র সরকার সেগুলির দায়িত্ব সরাসরি নিতে পারে না। তবে বাকি প্রকল্পগুলির বিষয়ে তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

এই গম্ভীর আলোচনা চলাকালীনই একটি মুহূর্ত আসে যেখানে এক মজার মন্তব্য করে ফেলেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়করি বলেন, সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা এবং প্রিয়ঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর সঙ্গে দেখা করে রায়বরেলির কয়েকটি রাস্তা নিয়ে কথা বলেছেন। হাসতে হাসতে বলেন, “ভাইয়ের কাজ করে দিলাম, বোনেরটা না করলে তো আপনি বলবেন, আপনারটা করিনি!” এই মন্তব্যে প্রিয়ঙ্কা-সহ উপস্থিত সবাই হেসে ওঠেন।

কেরলের আসন্ন বিধানসভা নির্বাচন (Kerala Assembly polls) নিয়েও কংগ্রেস সাংসদের মন্তব্যে আত্মবিশ্বাসের ঝলক দেখা যায়। তিনি জানান, যেসব প্রকল্প বর্তমানে বামফ্রন্ট সরকারের আওতায় রয়েছে, কেরলে কংগ্রেস ক্ষমতায় এলে সেগুলিও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ইউটিউব দেখে বানানো রাইস বল

বৈঠকের শেষে রাজনীতির গণ্ডি ছাপিয়ে এক ঘরোয়া মুহূর্ত নজর কাড়ে। নীতিন গড়করি নিজে ইউটিউব দেখে ভাত দিয়ে একটি পদ তৈরি করেছিলেন। এদিন তাঁর দফতরে আসা সকলকেই পরিবেশন করা হয় সেই রাইস বল, সঙ্গে চাটনি। প্রিয়ঙ্কা গান্ধী যখন সেখানে যান, গড়করি নিজে অনুরোধ করেন খাবারটি চেখে দেখার জন্য। প্রিয়ঙ্কা এবং কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডাকে সেই খাবারের স্বাদ নিতে দেখা যায়। সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।


```