Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কাশ্মীরে বিয়ে করুন, দেশের টাকা দেশেই খরচ করার ডাক মোদীর

ধনাঢ্য ভারতীয়দের কাশ্মীরে এসে বিয়ে করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাশ্মীরে বিয়ে করুন, দেশের টাকা দেশেই খরচ করার ডাক মোদীর

শেষ আপডেট: 7 March 2024 16:13

দ্য ওয়াল ব্যুরো: ধনাঢ্য ভারতীয়দের কাশ্মীরে এসে বিয়ে করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অনেক শিল্পপতি, অভিনেতা-অভিনেত্রী বিদেশে গিয়ে বিয়েসহ বিয়ের নানান অনুষ্ঠান করেন। কেউ দুর্গ ভাড়া করেন তো কেউ গোটা একটা দ্বীপ। দু-একটা হোটেল ভাড়া করা তো নস্যি অনেকের কাছে। বিয়েকে জাঁকজমকে পরিপূর্ণ করে দিনের পর দিন প্রচারের আলো তাঁদের মুখের উপরেই থাকে। আর এই কাজে খরচ হয় কোটি কোটি ডলার। প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরেই ভারতীয়দের দেশে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীরে গিয়ে ভূস্বর্গে বিয়ে করার পরামর্শ দেন মোদী।

মোদী এদিন বাকসি স্টেডিয়ামে এক জনসভায় বলেন, তাঁর পরবর্তী লক্ষ্যই হল বিবাহ করুন ভারতে। শ্রীনগরে তিনি ভারতীয়দের কাছে অনুরোধ জানিয়ে বলেন, বিয়ে করতে বিদেশ গিয়ে দেশের অর্থ নষ্ট করবেন না। এখানেই অসংখ্য জায়গা আছে, কাশ্মীর আছে, সেখানে বিয়ে করুন। কাশ্মীর অসাধারণ সুন্দর। তিনদিনের জন্য এখানে বুক করুন। রাজকীয় বিলাসে বিয়ে করুন এবং সৌন্দর্য উপভোগ করুন। আর এতে জম্মু-কাশ্মীরের পর্যটনেরও উন্নতি হবে। এখানকার মানুষের জীবনযাত্রার উন্নতি হবে।

পর্যটনে কাশ্মীর ২০২৩ সালে সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু আগে এখানে আসতে মানুষ ভয় পেত। গতবছর ২ কোটির বেশি পর্যটক এসেছেন এখানে। বিশ্বের সেলিব্রিটিরাও কাশ্মীরে ঘুরতে আসছেন। ভাষণে রাজনীতির নাম না করে কাশ্মীরি দলগুলি এবং কংগ্রেসকে লক্ষ্য করে তোপ দাগেন মোদী। বলেন, একটা সময় ছিল যখন গোটা দেশে এক আইন চলত। আর কাশ্মীরের সেই আইন কার্যকরা হতো না। সারা দেশের মানুষ যখন উন্নয়নের জোয়ারে ভাসতেন তখন জম্মু-কাশ্মীরের ভাইবোনরা সুবিধা থেকে বঞ্চিত থাকতেন।

৩৭০ ধারা নিয়ে সরাসরি কংগ্রেসের নাম করে বলেন, কাশ্মীরের মানুষকে ওরা বিপথে পরিচালিত করে আসছে। কিন্তু, গোটা দেশ আজ ৩৭০ ধারা বিলোপের পক্ষে। কিছু পরিবারের স্বার্থের জন্য কাশ্মীরকে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল।


```