Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাষ্ট্রপতি শাসনের অবসান, সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উমনাম খেমচাঁদ সিং

রাজ্যের রাজধানী ইম্ফলের লোকভবনে (Lok Bhavan) এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। তাঁর সঙ্গে এক বা দু’জন উপ-মুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) সহ কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। 

রাষ্ট্রপতি শাসনের অবসান, সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উমনাম খেমচাঁদ সিং

উমনাম খেমচাঁদ সিং রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 February 2026 17:03

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের (Manipur) নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে বুধবার সন্ধ্যায় শপথ নিতে পারেন বিজেপির (BJP) প্রবীণ নেতা উমনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand Singh)। রাজ্যের রাজধানী ইম্ফলের লোকভবনে (Lok Bhavan) এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। তাঁর সঙ্গে এক বা দু’জন উপ-মুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) সহ কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। মণিপুরের এক শীর্ষ সরকারি আধিকারিক জানান, শপথগ্রহণের সময় এবং মন্ত্রিসভার সদস্যদের নাম যে কোনও মুহূর্তে চূড়ান্ত হতে পারে। রাজ্যপাল অজয়কুমার ভল্লা (Ajay Kumar Bhalla) লোকভবনে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে উমনাম খেমচাঁদ সিং সদ্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক তরুণ চুঘ (Tarun Chugh), বিজেপির উত্তর-পূর্ব সমন্বয়ক সম্বিত পাত্র (Sambit Patra) এবং কয়েকজন বিধায়কের সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেন। রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান বলে সূত্রের দাবি। বুধবার সকালে দিল্লি থেকে ইম্ফলে (Imphal) পৌঁছনোর পর দলীয় নেতারা এবং বহু বিধায়ক উমনাম খেমচাঁদ সিংকে স্বাগত জানান। বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, নতুন বিজেপি সরকারে এক বা দু’জন উপ-মুখ্যমন্ত্রী থাকতে পারেন এবং কুকি-জো (Kuki-Zo) সম্প্রদায়ের দু’জন বিধায়ক মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।

দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা ও দর কষাকষির অবসান ঘটিয়ে মঙ্গলবার বিজেপি ঘোষণা করে, প্রাক্তন বিধানসভার স্পিকার (Assembly Speaker) ও প্রাক্তন মন্ত্রী উমনাম খেমচাঁদ সিং হবেন মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে তাঁকে সর্বসম্মতভাবে বিধানসভার দলনেতা (Legislature Party Leader) নির্বাচিত করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তরুণ চুঘ, সম্বিত পাত্র সহ দলের একাধিক শীর্ষ নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N. Biren Singh) তাঁর নাম প্রস্তাব করেন।

উল্লেখ্য, দীর্ঘ জাতি হিংসা (Ethnic Violence) ও রাজনৈতিক অস্থিরতার জেরে গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন (President’s Rule) জারি ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন সিং। শীর্ষ সরকারি সূত্র জানায়, আজই স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেছে। ৬০ সদস্যের মণিপুর বিধানসভা (Manipur Assembly), যার মেয়াদ ২০২৭ পর্যন্ত, এতদিন ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’-এ রাখা হয়েছিল।

বর্তমানে মণিপুর বিধানসভায় বিজেপির ৩৭ জন বিধায়ক রয়েছেন। এনডিএ (NDA)-র শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (NPP)-র ৬ জন এবং নাগা পিপলস ফ্রন্ট (NPF)-এর ৫ জন বিধায়ক আছেন। এছাড়া ৩ জন নির্দল বিধায়কও বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছেন। এনপিপি প্রধান এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা (Conrad K. Sangma) ও এনপিএফ— উভয় দলই মণিপুরে এনডিএ-র শরিক হিসেবে বিজেপিকে সমর্থন দিচ্ছে।


```