Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরল সফরে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার! অতিরিক্ত ভারে ধসে পড়ল হেলিপ্যাডের একাংশ

রাষ্ট্রপতি মুর্মু বর্তমানে চার দিনের কেরল সফরে রয়েছেন (President Murmu Kerala tour)। মঙ্গলবার সন্ধায় তিনি তিরুঅনন্তপুরমে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ রাজ্যের একাধিক মন্ত্রী।

কেরল সফরে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার! অতিরিক্ত ভারে ধসে পড়ল হেলিপ্যাডের একাংশ

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 October 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: কেরল সফরে গিয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। বুধবার সকালে তাঁর হেলিকপ্টার অবতরণের সময় ভেঙে পড়ে হেলিপ্যাডের একাংশ। সেই সময় কপ্টারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে পাইলটের দক্ষতায় এবং উপস্থিত নিরাপত্তা কর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো যায়। ঘটনাটি ঘটেছে কেরলের পাথানামথিত্তা জেলার প্রামাদম স্টেডিয়ামে।

সূত্রের খবর, রাষ্ট্রপতির হেলিকপ্টারটি অবতরণের কিছুক্ষণ পরই নতুন হেলিপ্যাডের একটি অংশ ধসে পড়ে। অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ নীচের দিকে ঢুকে যায় (Kerala helicopter incident)। পরিস্থিতি সামাল দিতে দ্রুত নেমে পড়েন দমকল ও পুলিশ কর্মীরা। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তার খাতিরে কর্মকর্তারা হাতে ঠেলে কপ্টারটিকে ধসে পড়া জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন। প্রায় কয়েক মিনিটের চেষ্টায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় কপ্টারটিকে। দুর্ঘটনার সময়ে পাইলট ছাড়া রাষ্ট্রপতি (President Droupadi Murmu) হেলিকপ্টারের ভিতরেই ছিলেন। তবে সৌভাগ্যবশত, ঘটনায় কেউ আহত হননি বা কোনও বড় ক্ষতি হয়নি।

জানা গেছে, রাষ্ট্রপতি মুর্মু বর্তমানে চার দিনের কেরল সফরে রয়েছেন (President Murmu Kerala tour)। মঙ্গলবার সন্ধায় তিনি তিরুঅনন্তপুরমে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার উদ্দেশে তিনি রওনা দেন। সেই সময়ই প্রামাদম স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কপথেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

ট্রাভাঙ্কর দেবস্বম বোর্ডের (টিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরের জন্য আগেভাগেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ ধরে পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের কনভয়ে সান্নিধানম পৌঁছানোর কথা ছিল তাঁর। মন্দিরে দর্শনের পর তিরুঅনন্তপুরমে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর কেরল সফরে সুরক্ষিত আছেন।' একইসঙ্গে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। হেলিপ্যাড কীভাবে ভেঙে পড়ল, তারও তদন্ত শুরু হয়েছে। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, তৎপরতার কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি নিরাপদে আছেন এবং তাঁর সফরসূচিতে আপাতত কোনও পরিবর্তন হয়নি। এই ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ ছড়ালেও, তৎপরতা ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর জন্য নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসিত হচ্ছে।


```