Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটার মধ্যেই সমস্ত রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডাকল কমিশন

মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, দিল্লিতে ওই বৈঠক হবে আগামিকাল, বুধবার এবং পরশু, বৃহস্পতিবার। সিইও-দের সঙ্গে থাকবেন রাজ‍্যের তাঁর দফতরের অন‍্য সিনিয়র আধিকারিকেরা।

ভাইফোঁটার মধ্যেই সমস্ত রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডাকল কমিশন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 October 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিককে (CEO) দু’দিনের জন্য বৈঠকে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, দিল্লিতে ওই বৈঠক হবে আগামিকাল, বুধবার এবং পরশু, বৃহস্পতিবার। সিইও-দের সঙ্গে থাকবেন রাজ‍্যের তাঁর দফতরের অন‍্য সিনিয়র আধিকারিকেরা।

বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শেষ হতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার সেই সূত্র ধরেই জল্পনা, বাংলাতেও কি এসআইআর শেষ হলেই ঘোষণা হবে বিধানসভা ভোট? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কি তবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের এই বৈঠক হচ্ছে!

দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, বাংলার পরিস্থিতিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়।

#

বিহারে এসআইআর নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। তবে কমিশনের বক্তব্য ছিল, “ভোটার তালিকা স্বচ্ছ করতেই এসআইআর প্রয়োজন।” এর পর থেকেই জল্পনা— বিহারের মতো কি অন্য রাজ্যেও হবে বিশেষ নিবিড় সমীক্ষা? কমিশন জানায়, দেশজুড়েই হবে এসআইআর, তবে প্রথমে যেখানে ভোট আসন্ন, সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।

বাংলায় প্রায় সাত মাস পর বিধানসভা নির্বাচন। ফলে এসআইআর নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির দাবি, এসআইআর শেষ হলেই বাংলায় ভোট। অপরদিকে তৃণমূলের অভিযোগ, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট বলেছেন, “বাংলাতেও এসআইআর হবেই।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপেই স্পষ্ট, বাংলায় এসআইআর নিয়ে তারা তৎপর। গত সপ্তাহেই জেলাগুলিকে দ্রুত “ম্যাপিং অ্যান্ড ম্যাচিং” প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকা ও ২০২৫ সালের তালিকার তুলনা করে দেখা হবে কোথায় কত পরিবর্তন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি এসআইআর প্রক্রিয়াকে আরও নির্ভুল করতে সাহায্য করবে।

সূত্রের খবর, কমিশন চাইছে যত দ্রুত সম্ভব বাংলায় এসআইআর শুরু করতে। পাশাপাশি আর কোন কোন রাজ্যে সমীক্ষা চালু হতে পারে, তা নিয়েও আলোচনা হবে আসন্ন বৈঠকে। তাই নির্বাচন কমিশনের এই দুই দিনের বৈঠকের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। বৈঠক শেষে বাংলায় এসআইআর শুরুর ঘোষণা হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।


```