Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

GRAMG: সই করলেন রাষ্ট্রপতি, নাম বিতর্কের মাঝেই আইনে পরিণত হল ‘জিরামজি’

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়া মানে জাতির জনকের অবমাননা। যদিও এই অভিযোগ খারিজ করে বিজেপি সরকারের পাল্টা বক্তব্য, নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থানের পথে হাঁটছে।

GRAMG: সই করলেন রাষ্ট্রপতি, নাম বিতর্কের মাঝেই আইনে পরিণত হল ‘জিরামজি’

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 December 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (GRAMG) করার বিল এনেছিল কেন্দ্রীয় সরকার (Central Govt)। রবিবার সেই বিলই আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) এতে অনুমোদন দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে লোকসভায় (Loksabha) পাশ হয়েছিল এই জিরামজি বিল (GRAMG Bill)। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। এই আইনে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। এদিকে, কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা।

যদিও গোটা বিষয়ে সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে। ইস্যুটি নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সহ বিরোধী দলগুলি। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়িয়ে ইতিমধ্যেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের (Karmashree Scheme) নাম বদলে মহাত্মা গান্ধীর নামে ‘মহাত্মা-শ্রী’ (Mahatmashree) রাখার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গত বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে যোগ দেন মমতা। সেখানেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হন তিনি। বলেন, ”মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।” এরপরেই বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কর্মশ্রী প্রকল্পের নাম ‘মহাত্মা-শ্রী’ নামে রাখা হবে বলে জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের তাঁরা সম্মান দিতে জানেন।

অন্যদিকে, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়া মানে জাতির জনকের অবমাননা। যদিও এই অভিযোগ খারিজ করে বিজেপি সরকারের পাল্টা বক্তব্য, নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থানের পথে হাঁটছে।


```