Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পানীয় জল থেকে নিকাশিতে চরম ব্যর্থতা! খড়গপুর পুরসভাকে শোকজ রাজ্য সরকারের

নবান্ন সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর খড়গপুর পুর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগে পুরসভার একাধিক মৌলিক পরিষেবা কার্যত ভেঙে পড়ার কথা তুলে ধরা হয়।

পানীয় জল থেকে নিকাশিতে চরম ব্যর্থতা! খড়গপুর পুরসভাকে শোকজ রাজ্য সরকারের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 December 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: নাগরিক পরিষেবায় চরম অব্যবস্থার অভিযোগে এ বার কড়া অবস্থান নিল রাজ্য সরকার (State Govt)। পশ্চিম মেদিনীপুর (Pashchim Medinipur) জেলার খড়গপুর পুরসভাকে (Kharagpur Municipality) শোকজ নোটিস পাঠাল রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পুরসভার বোর্ড অব কাউন্সিলরদের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে নোটিসে।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর খড়গপুর পুর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগে পুরসভার একাধিক মৌলিক পরিষেবা কার্যত ভেঙে পড়ার কথা তুলে ধরা হয়। অভিযোগ, প্রায় এক বছর ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের জোগান নেই। শুধু তাই নয়, যে জল সরবরাহ করা হচ্ছে, তার গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নিয়মিত আবর্জনা সংগ্রহ না হওয়ায় বিভিন্ন এলাকায় নোংরা জমে রয়েছে। নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ অনিয়মিত হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক ওয়ার্ডে রাস্তার আলো বসানো ও রক্ষণাবেক্ষণেও গাফিলতির অভিযোগ উঠেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে, সাধারণ নাগরিকদের অভিযোগ বা সংশ্লিষ্ট কাউন্সিলরদের বারবার আবেদন সত্ত্বেও পুর কর্তৃপক্ষ কার্যকর কোনও পদক্ষেপ করেনি। রাজ্য সরকারের প্রাথমিক অনুসন্ধানে এই অভিযোগগুলির সত্যতা মিলেছে বলেই জানা গেছে।

নগরোন্নয়ন দফতরের নোটিসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুর আইন, ১৯৯৩ অনুযায়ী নাগরিকদের যে ন্যূনতম পরিষেবা দেওয়ার দায়িত্ব পুরসভার বোর্ড অব কাউন্সিলরদের, তা পালনে গুরুতর অবহেলা হয়েছে। সেই কারণেই পুর আইনের ৪৩১ ধারার অধীনে শোকজ নোটিস জারি করা হয়েছে।

নোটিসে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কেন খড়গপুর পুরসভার বোর্ড অব কাউন্সিলরদের ভেঙে দেওয়া হবে না, তার ব্যাখ্যা সাত দিনের মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে। রাজ্যপালের নির্দেশে জারি হওয়া এই নোটিস ঘিরে খড়গপুরের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 


```