Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'আমি প্রেগন্যান্ট, ভয়ে...' অটোচালককে জুতোপেটা করার পর 'যুক্তি' দেখিয়ে ক্ষমা চাইলেন মহিলা

ভিডিওতে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীকেও ক্ষমা চাইতে দেখা যায়। তাঁদের দু’জনকেই কন্নড় ভাষায় ক্ষমা চাইতে বলা হয়।

'আমি প্রেগন্যান্ট, ভয়ে...' অটোচালককে জুতোপেটা করার পর 'যুক্তি' দেখিয়ে ক্ষমা চাইলেন মহিলা

শেষ আপডেট: 2 June 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: প্রেগন্যান্ট (Pregnant) বলেই তিনি ভয় পেয়ে গেছিলেন, বাচ্চার ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাঁর। তাই তিনি অটোচালককে জুতো দিয়ে মেরেছিলেন। ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন মহিলা। যা করেছেন তার জন্য অনুতপ্ত তিনি। পাশাপাশি বেঙ্গালুরুর (Bengaluru) প্রতি তাঁর ভালোবাসা ও কন্নড় সংস্কৃতির প্রতি সম্মানও জানিয়েছেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, ওই মহিলা, পঙ্খুরী মিশ্রা হাতজোড় করে বলছেন, ‘যা হয়েছে, ইচ্ছাকৃত করিনি। আমি ক্ষমা চাইছি। আমি প্রেগন্যান্ট। বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এমন আচরণ করেছি। আমি বেঙ্গালুরুকে খুব ভালবাসি। আমরা কন্নড় ভাষা ভালবাসি, এখানকার মানুষও আমাদের খুব কাছের। এই শহর ও সংস্কৃতির ওপর আমার ভালবাসা, শ্রদ্ধা রয়েছে।’

ভিডিওতে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীকেও ক্ষমা চাইতে দেখা যায়। তাঁদের দু’জনকেই কন্নড় ভাষায় ক্ষমা চাইতে বলা হয় এবং আশপাশের মানুষজন তাঁদেরকে কন্নড় উচ্চারণে সাহায্য করেন।

ঘটনাটি ঘটেছিল শনিবার বিকেল ৪টা নাগাদ, বেঙ্গালুরুর বেলান্দুর এলাকার একটি ট্রাফিক সিগন্যালে। অটোচালক লোকেশের অভিযোগ অনুযায়ী, লেন পরিবর্তনের সময় তাঁর অটোটি ডানদিকে ছিল এবং ওই মহিলা একটি টু-হুইলারে বাঁদিক দিয়ে এগিয়ে আসছিলেন।

লোকেশ বলেন, ‘মহিলা অভিযোগ করেন আমি ওঁকে ধাক্কা দিয়েছি, অথচ আমাদের গাড়ির মধ্যে কোনও কন্ট্যাক্ট হয়নি।’ প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা তখনই চিৎকার করতে শুরু করেন এবং লোকেশকে কথা শোনাতে শুরু করেন। লোকেশ সেই ঘটনা ফোনে রেকর্ড করতে গেলে, মহিলা জুতো খুলে তাঁকে মারতে থাকেন এবং তাঁকে ভিডিও বন্ধ না করতে পাল্টা চ্যালেঞ্জ জানান।

ভিডিওতে দেখা যায়, তিনি একাধিকবার লোকেশকে স্লিপার দিয়ে মারেন। এমন ঘটনায় আশপাশের লোকজন অবাক হয়ে যান।


```