Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bihar Election: প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর! কারণ ব্যাখ্যা করে ভবিষ্যদ্বাণী করলেন এনডিএ-র

রাঘোপুর বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন, যা আরজেডি-র দুর্গ হিসেবে পরিচিত। বর্তমানে ওই আসনেই প্রতিনিধিত্ব করছেন তেজস্বী যাদব। ফলে সেই কেন্দ্রে লড়াই মানে হত কঠিন প্রতিদ্বন্দ্বিতা।

Bihar Election: প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর! কারণ ব্যাখ্যা করে ভবিষ্যদ্বাণী করলেন এনডিএ-র

প্রশান্ত কিশোর

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 October 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক সপ্তাহ বাদেই বিহারে ভোট (Bihar Election)। আর সেই নির্বাচনের মুখে বড় সিদ্ধান্ত নিলেন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির (Jan Suraaj Party) সুপ্রিমো প্রশান্ত কিশোর (Prashant Kishor)। জানালেন, তিনি এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। অর্থাৎ সরাসরি ভোটে লড়বেন না। কেন, সেই ব্যাখ্যা নিজেই দিয়েছেন কিশোর।

জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকাতেই প্রশান্ত কিশোরের সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়। রাঘোপুর আসন থেকে চঞ্চল সিং ও কারগাহার থেকে ঋতেশ রঞ্জন (পান্ডে)-র নাম ঘোষণা করেছে দলটি। এই দুই আসনের মধ্যে যে কোনও একটিতে প্রশান্ত কিশোর নিজে লড়বেন বলে আগে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই নিশ্চিত হয়, তিনি ভোটের লড়াইয়ে নামছেন না।

এই বিষয়ে প্রশান্ত কিশোর সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে (Party Work) মনোনিবেশ করতে চান তিনি। তাঁর কথায়, “দল দলের মতো ঠিক কাজ করছে, আমি এবার সংগঠনের কাজেই মন দেব।” একই সঙ্গে তিনি জন সুরাজের জন্য বড় লক্ষ্য স্থির করেন। স্পষ্ট করেন, ১৫০টির কম আসন পেলে সেটা তাঁদের কাছে পরাজয়ের সমান হবে।

রাঘোপুর বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন, যা আরজেডি-র (RJD) দুর্গ হিসেবে পরিচিত। বর্তমানে ওই আসনেই প্রতিনিধিত্ব করছেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ফলে সেই কেন্দ্রে লড়াই মানে হত কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাছাড়া, প্রার্থী হলে দলীয় প্রচারেও সীমাবদ্ধ হয়ে যেতেন জন সুরাজের সবচেয়ে বড় মুখ প্রশান্ত কিশোর নিজে। এই কারণে তাঁর সিদ্ধান্ত যুক্তিযুক্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে, বিহারে শাসক জোট এনডিএ-র ভবিষ্যৎ নিয়ে বড় দাবি করেছেন প্রশান্ত কিশোর। তাঁর সাফ কথা, “এনডিএ নিশ্চিতভাবে হারছে। নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন না।” পাশাপাশি এও দাবি করেছেন, এবারের নির্বাচনে জেডিইউ ২৫টির বেশি আসন পাবে না। কিশোর মনে করিয়ে দেন, গত নির্বাচনে চিরাগ পাসওয়ানের বিদ্রোহের কারণে জেডিইউ-র আসন সংখ্যা নেমে এসেছিল ৪৩-এ। এখন পরিস্থিতি আরও জটিল। তবে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট নিয়েও তিনি খুব আশাবাদী নন।

প্রসঙ্গত, নভেম্বর মাসে বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট। ১৪ নভেম্বর ভোটগণনা।


```