Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পিকে-র চোখে রাজনীতি সবজি, আলু নীতীশ কুমার! হাসিমুখেই তিনি থাকছেন

যে যাই করুক না কেন, আলু বারবার ফিরে আসে। 

পিকে-র চোখে রাজনীতি সবজি, আলু নীতীশ কুমার! হাসিমুখেই তিনি থাকছেন

শেষ আপডেট: 27 January 2024 19:58

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বলে বেশি আলু খাওয়া নাকি উচিত নয়। ভারী মাত্রায় কার্বোহাইড্রেড থাকায় তা শরীরের ক্ষতি করে। কিন্তু বিহারের মানুষের মননে রয়েছে সেই আলু। যে যাই করুক না কেন, আলু বারবার ফিরে আসে। 

বিহারের রাজনীতি সবজি হলে আলু নীতীশ কুমার। রাজ্যের রাজনৈতিক উঠোন থেকে তিনি দূরে যেতেই পারছেন না। ভোটে যেই দলই জিতুক, মুখ্যমন্ত্রী তিনি। এ যেন কালের নিয়ম হয়ে গেছে। কে বলছেন এই কথা? যিনি বলছেন, তাঁর কথা ভারতীয় রাজনীতিতে বেদ-বাক্য হিসেবেই ধরা হয়। এক সময় তিনি নিজে নীতীশ কুমারের সঙ্গেই কাজ করেছেন দীর্ঘ সময় ধরে। তিনি জাতীয় রাজনীতির পিকে, প্রশান্ত কিশোর। 

এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পিকে। সেখানে তাঁকে নীতীশ কুমার সম্পর্কে কিছু বলতে বলা হলে তিনি বিহারের এই নেতাকে হাস্যরসে আলুর সঙ্গেই তুলনা করেন। কিশোরের কথায়, 'নীতীশ কুমার অনেকটা আলুর মতো। আপনি কোনও সবজি বানাতে পারবেন না আলু ছাড়া। ঠিক তেমনই বিহারের রাজনীতি নীতীশ কুমার ছাড়া সম্ভব নয়। রাজ্যের মানুষ যাকেই ভোট দিক না কেন, শেষমেষ কুর্সিতে বসেন নীতীশই।' 

পিকে-র কথায়, বিহারের মানুষ বিজেপি, কংগ্রেস, জেডিইউ যাকেই ভোট দিন না কেন, দিনের শেষে হাসেন নীতীশ কুমারই কারণ তিনি জানেন মুখ্যমন্ত্রী তিনিই হবেন। ভোলবদলের মাস্টারি নীতীশ কুমার এতটাই করেছেন যে তাঁর নামের আগে 'পল্টু রাম' জুড়ে গিয়েছে। 

নীতীশ কুমারের ফের এনডিএ-তে ফিরে যাওয়ার রাস্তা প্রায় পাকা হয়ে গেছে। সূত্রের খবর, রবিবারই মুখ্যমন্ত্রী পদে আরও একবার শপথ নিতে পারেন নীতীশ। শুক্রবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন।   


```