প্রকাশ রাজ বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত নিয়ে তিনি প্রায়ই মন্তব্য করেন। তার আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বের সমালোচনা করে একাধিকবার পোস্ট করেছেন এই অভিনেতা। ফলে তাঁর সাম্প্রতিক টুইটও সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করছেন অনেকেই।

শেষ আপডেট: 6 March 2026 07:39
দ্য ওয়াল ব্যুরো: মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। কী কারণে এমন সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট না হওয়ায় রাজনৈতিক মহলের অন্দরে ফিসফাস থামছে না। কেন্দ্র–রাজ্য সম্পর্ক ও রাজনীতির টানাপড়েনের আবহেই সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের জন্ম দিলেন দক্ষিণের অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে উদ্দেশ করে করা তাঁর একটি টুইট-উত্তর ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে (Prakash Raj Mamata Banerjee tweet)।
এক্সে (আগের টুইটার) করা ওই পোস্টে প্রকাশ রাজ লেখেন, “এতে অবাক হওয়ার কিছু নেই ম্যাডাম (মমতা বন্দ্যোপাধ্যায়)। আমরা ওঁকে তামিলনাড়ুতে খুব ভাল করেই চিনি। নির্বাচনের সময় মরিয়া ‘গোবি’ তার বিশ্বস্তদেরই চাইবে। ব্যাপারটা এতটাই সহজ। আপনি লড়াই চালিয়ে যান।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে তিনি 'আমাদের রকস্টার' বলেও সম্বোধন করেন (Mamata Banerjee support tweet Prakash Raj)।
Nothing to be surprised about …. madam @MamataOfficial …. We know him in tamilnadu …. Desperate Gobhi wants his loyal ( _ _ G ) during elections . Simple . You keep fighting our Rockstar #justasking https://t.co/1LVEGOBMQ5
— Prakash Raj (@prakashraaj) March 5, 2026
টুইটের ভাষা এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট যে, কেন্দ্রীয় রাজনীতির এক নেতাকে সরাসরি নিশানা করেই মন্তব্য করেছেন তিনি। প্রকাশ রাজের এই মন্তব্যকে রাজনৈতিক মহলের অনেকেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)-কে কটাক্ষ বলে মনে করছেন। বিশেষ করে ‘গোবি’ শব্দের ব্যবহার এবং নির্বাচনের সময় ‘বিশ্বস্ত’দের দরকার পড়ার প্রসঙ্গ তুলে তিনি যে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রকাশ রাজ বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত নিয়ে তিনি প্রায়ই মন্তব্য করেন। তার আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বের সমালোচনা করে একাধিকবার পোস্ট করেছেন এই অভিনেতা। ফলে তাঁর সাম্প্রতিক টুইটও সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করছেন অনেকেই।
এই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রকস্টার’ বলে সম্বোধন করে তিনি তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি-বিরোধী রাজনীতির প্রসঙ্গেই সম্ভবত এই মন্তব্য করেছেন অভিনেতা।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করে থাকতে পারেন বলে তাঁর আশঙ্কা। সাধারণত রাজ্যপাল নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের আলোচনার একটি প্রচলিত রীতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেই অভিযোগ করেছেন তিনি।
সেই প্রেক্ষিতে, প্রকাশ রাজের টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাঁর মন্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে স্পষ্ট যে, আসন্ন নির্বাচনের আবহে তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে।
এদিকে, দু’দিনের রাজ্য সফরে আজ, শুক্রবারই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ এবং ৭ মার্চ- এই দু’দিন দার্জিলিং ও কার্শিয়াং সংলগ্ন এলাকায় একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতির এই বঙ্গ সফরের আগে আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।