Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা দিল আদালত

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা জেডিএসের প্রাক্তন এমপি প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন সাজা দিল আদালত। 

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা দিল আদালত

এদিন সাজা ঘোষণা করে আদালত তাঁকে ১১ লক্ষ টাকা জরিমানা করে।

শেষ আপডেট: 2 August 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা জেডিএসের প্রাক্তন এমপি প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন সাজা দিল আদালত। ধর্ষণ ও শ্লীলতাহানি সহ একাধিক অপরাধে শুক্রবারই দোষী সাব্যস্ত করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ভাইপো রেভান্নাকে।

বাড়ির পরিচারিকাকে ধর্ষণের মামলায় শুক্রবারই দোষী সাব্যস্ত হন জনতা দল (সেকুলার)-এর প্রাক্তন সাংসদ প্রজ্বল। বেঙ্গালুরুর এমপি-এমএলএ বিশেষ আদালত এই রায় ঘোষণা করে। এদিন সাজা ঘোষণা করে আদালত তাঁকে ১১ লক্ষ টাকা জরিমানা করে। নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ এই টাকা দেওয়া হবে। রেভান্না তাঁর পদমর্যাদা ও বংশক্ষমতার অপব্যবহার করে পরিচারিকাকে তাঁদের বাগানবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও প্রমাণ হিসেবে সেই ঘটনার ছবি তুলে রাখেন। পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে আরও একাধিকবার ধর্ষণ করেন। অভিযোগে বলা হয়েছিল২০২১ সাল থেকে বেঙ্গালুরুর কাছে তাঁদের পারিবারিক ফার্মহাউসে কাজ করতেন যে মহিলাতাঁকে বারবার ধর্ষণ করেছিলেন রেভান্না।

এই মামলায় রেভান্না এবং মোট ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেয় আদালত। তারপর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়ধর্ষণগোপন ভিডিও তোলাভয় দেখানো এবং অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা গঠন হয়।

৩৪ বছরের রেভান্না ২০২৪ সালে দায়ের হওয়া আরও তিনটি মামলায় মূল অভিযুক্ত। ওই বছর সোশ্যাল মিডিয়ায় ২,০০০-রও বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েযেখানে একাধিক মহিলার উপর যৌন নির্যাতনের দৃশ্য রয়েছে বলে অভিযোগ। এই ভিডিওগুলি নিয়েই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গত বছরের ৩১ মে তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছর কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে লড়েও হেরে যান রেভান্না। মামলা দায়ের হওয়ায় জনতা দল (সেকুলার) তাঁকে দল থেকেও বরখাস্ত করে।


```