ফাইল ছবি
শেষ আপডেট: 24 January 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইন্ডিগো এয়ারলাইন্সের। এবার সংস্থাটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
প্রভাকর গুপ্তা নামে ওই যাত্রী ফ্লাইট মিস করায় ইন্ডিগোকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে বিমানটি ছেড়ে দেয়। এরপরই উড়ান সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট করেছেন ওই পডকাস্টার।
তিনি আরও জানিয়েছেন, অভিযোগের পোস্টটি ভাইরাল হতেই টনক নড়ে সংস্থার। তাঁকে মেসেজ করে পোস্ট ডিলিট করে দেওয়ার অনুরোধ জানায় ইন্ডিগো এয়ারলাইন্স। বিনিময়ে প্রভাকরকে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।
Hi Navi, your team tried to bribe me with 6000 rupees to remove this post.
— Prakhar Gupta (@prvkhvr) January 23, 2025
No apology, either written or verbal, issued.
However, safe to say that social media pressure does work. Apparently Indigo HQ is now involved, but no help has been offered.
I have a few questions for… https://t.co/U7pWqDRZVT
সমস্যাটি হয় যখন তাঁর ফ্লাইটটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ছেড়ে যাওয়ার জন্য পুনঃনির্ধারণ করা হয়। মাত্র আড়াই ঘণ্টা আগে ভোর চারটে নাগাদ একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। আনুষ্ঠানিক ইমেল না পাঠানোয় বিষয়টি লক্ষ্য করেন নি তিনি। স্বাভাবিকভাবেই বিমানবন্দরে পৌঁছে ফিরে আসতে হয় তাঁকে।
এরপর বিমান সংস্থার কর্মীদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন সংস্থার কর্মীরা তাঁর কোনো অভিযোগ শোনেননি। এছাড়া তাঁকে ৪০ হাজার টাকা ফেরানোর কথা থাকলেও মাত্র ৩ হাজার টাকা ফেরতের প্রস্তাব দেওয়া হয়। এরপরই রাগে পুরো বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।