Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মারধর, জোর করে গর্ভপাত, ডিভোর্সের আগেই ফের বিয়ে! পুলিশ স্বামীর বিরুদ্ধে থানায় প্রথম স্ত্রী

চরম নির্যাতন, জোর করে গর্ভপাত, বিবাহবিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে; স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের প্রথম পক্ষের স্ত্রীর। অভিযুক্ত মধ্যপ্রদেশের ঝাবুয়ার (Madhya Pradesh) পুলিশ কনস্টেবল (Police Constable) মুবারিক শেখ (Mubarik Sheikh)।

মারধর, জোর করে গর্ভপাত, ডিভোর্সের আগেই ফের বিয়ে! পুলিশ স্বামীর বিরুদ্ধে থানায় প্রথম স্ত্রী

ধৃত পুলিশ কনস্টেবল

শেষ আপডেট: 24 May 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: চরম নির্যাতন, জোর করে গর্ভপাত, বিবাহবিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে; স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের প্রথম পক্ষের স্ত্রীর। অভিযুক্ত মধ্যপ্রদেশের ঝাবুয়ার (Madhya Pradesh) পুলিশ কনস্টেবল (Police Constable) মুবারিক শেখ (Mubarik Sheikh)।

খান্ডোয়ার বাসিন্দা ওই অভিযোগকারীর বক্তব্য, ২০১৪ সালে কলেজে পড়ার সময় মুবারিকের সঙ্গে দেখা করেন। অভিযোগ মুবারিক নিজেকে অনিল সোলাঙ্কি নামে পরিচয় দেন। আলাপ গড়ায় সম্পর্কে। পরে চার বছর ধরে লিভ-ইনে ছিলেন তাঁরা।

মহিলার অভিযোগ, সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেন মুবারিক। সেই সময় চার চারবার জোর-জবস্তি গর্ভপাত করতে বাধ্য করা হয়। তাঁর কথায়, ২০১৯ সালে মুবারিকের পুলিশের পোশাক দেখে আসল পরিচয় সামনে আসে।  

এর পর থেকেই অত্যাচার শুরু করেন মুবারিক। স্ত্রীকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মারধর করতে থাকেন। সেই সময়, অভিযোগকারী আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ, তখন জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ান মুবারিক।

পুলিশ জানিয়েছে, প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮-এ (স্বামীর নিষ্ঠুরতা), ৪৯৪ (দ্বিতীয় বিবাহ), ২৯৪ (নির্যাতন) এবং ৩১৩ (সম্মতি ছাড়াই গর্ভপাত ঘটানো) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।


```