Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কর্মরত অবস্থায় নার্সকে ঘরে আটকে ধর্ষণের অভিযোগ, কানপুরে গ্রেফতার হাসপাতালের ডিরেক্টর

রোববার রাতে থানায় অভিযোগ জানান তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত ওই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়। 

কর্মরত অবস্থায় নার্সকে ঘরে আটকে ধর্ষণের অভিযোগ, কানপুরে গ্রেফতার হাসপাতালের ডিরেক্টর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 November 2024 10:32

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের মধ্যেই নার্সকে ধর্ষণের অভিযোগ হাসপাতালে ডিরেক্টরের বিরুদ্ধে। জানা যাচ্ছে দু'মাস আগেই ২২ বছরের ওই তরুণী কাজে যোগ দিয়েছিলেন। গত রোববার রাতের দিকে তরুণীকে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। সোমবার অভিযুক্ত ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে। 

ঘটনাটা উত্তরপ্রদেশের কানপুরের। তরুণীর অভিযোগ, নৈশভোজের পরে কিছু কাজকর্মের জন্য হাসপাতালে ডিরেক্টর তাঁকে রাতে হাসপাতালেই থেকে যেতে বলেন। এরপর মাঝরাতের দিকে ওই ডিরেক্টর তরুণীকে নিজের ঘরে ডেকে পাঠান। তরুণী চেম্বারে ঢুকলে ডিরেক্টর তাঁকে জোর করে ভিতরে টেনে নেন এবং দরজা বন্ধ করে দেন। 

রোববার রাতে থানায় অভিযোগ জানান তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত ওই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়। 

কল্যাণপুরের সহকারী পুলিশ কমিশনার অভিষেক পান্ডে জানান, দু'মাস আগেই নার্স হিসেবে ওই হাসপাতালে যোগ দেন তরুণী। রোববার হাসপাতালে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল সেখানে আমন্ত্রিত ছিলেন নির্যাতিতাও। 

পুলিশ সূত্রে খবর হাসপাতালে ডিরেক্টর ওই নার্সকে ঘরের মধ্যে বন্দি করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ জানানো হয়। তদন্তের স্বার্থে তারা অভিযুক্ত ডিরেক্টরের নাম পরিচয় প্রকাশ করেনি। অভিযোগকারী নার্সের শারীরিক পরীক্ষা করানোরও ব্যবস্থা করেছে পুলিশ। পরীক্ষার পর নির্যাতিতার গোপন জবানবন্দী সংগ্রহ করা হবে বলে খবর।


```