Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নেহরু আমলের ঐতিহ্যে ইতি! সাউথ ব্লক ছেড়ে নতুন দফতর ‘সেবা তীর্থ’য় পা রাখছেন প্রধানমন্ত্রী

১৩ ফেব্রুয়ারি থেকে সাউথ ব্লক ছেড়ে নতুন ভবন ‘সেবা তীর্থ’-এ সরছে প্রধানমন্ত্রীর দফতর। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ঐতিহাসিক পদক্ষেপ।

নেহরু আমলের ঐতিহ্যে ইতি! সাউথ ব্লক ছেড়ে নতুন দফতর ‘সেবা তীর্থ’য় পা রাখছেন প্রধানমন্ত্রী

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 February 2026 23:53

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীন ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। দীর্ঘ কয়েক দশক ধরে ব্রিটিশ আমলের স্থাপত্য ‘সাউথ ব্লক’-এ পরিচালিত হওয়ার পর, অবশেষে নতুন ঠিকানায় সরিয়ে দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর দফর (PMO)। যার নাম দেওয়া হয়েছে ‘সেবা তীর্থ’ (Seva Teerth)।

আগামীকাল, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে এই ঐতিহাসিক পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আগামীকাল, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, স্বাধীন ভারতের ইতিহাসে এক নতুন মোড় আসছে। ব্রিটিশ যুগের সাউথ ব্লক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সরে যাচ্ছে নতুন ঠিকানা ‘সেবা তীর্থ’-এ।”

এই দিনটি ভারতের ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ব্রিটিশরা যখন দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, তখন রাইসিনা হিলসের উপর গড়ে ওঠে নর্থ ব্লক ও সাউথ ব্লক। স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় থেকে সাউথ ব্লকেই প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র কাজকর্ম পরিচালিত হয়ে আসছে।

এবার সেই ঐতিহ্যবাহী সাউথ ব্লক ছেড়ে প্রধানমন্ত্রীর দফতর স্থানান্তরিত হতে চলেছে নতুন নির্মিত এগজিকিউটিভ এনক্লেভে, যার নাম দেওয়া হয়েছে ‘সেবা তীর্থ’। প্রশাসনিক সূত্রের খবর, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাউথ ব্লকের দফতর খালি করা হবে। তার পর শুরু হবে আনুষ্ঠানিক স্থানান্তর প্রক্রিয়া। তবে ঠিকানা বদলের আগে বর্তমান দফতরেই একটি মন্ত্রিসভার বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

মোদী সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় ১০টি নতুন বহুতল সচিবালয় ভবন তৈরি করে সেখানে সমস্ত মন্ত্রক স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নর্থ ব্লক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের অধিকাংশ দফতর সরে গিয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নির্মিত ‘কর্তব্য ভবন’-এ। নর্থ ব্লক ও সাউথ ব্লক পুরোপুরি খালি হয়ে গেলে সেখানে জাদুঘর তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রীর দফতর সরে যাবে নর্থ ব্লকের পিছনে দারাশুকো রোডে নির্মিত প্রথম এগজিকিউটিভ এনক্লেভে। এর পাশেই তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর থেকেই পর্যায়ক্রমে ঠিকানা বদলের কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানদের (স্থল, নৌ ও বায়ুসেনা) সঙ্গে সিপিডব্লিউডি নির্মিত সেবা তীর্থ ২-এ জরুরি বৈঠকও করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে রাতারাতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিকানা বদল হয়েছিল। রেস কোর্স রোডের নাম পরিবর্তন হয়ে লোককল্যাণ মার্গ হওয়ায় প্রধানমন্ত্রীর সরকারি ঠিকানাতেও পরিবর্তন আসে। এবার ঐতিহাসিক সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রীর দফতর।


```