Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গাড়ি চললেই বাজবে ‘জয় হো’! দেশের প্রথম 'মিউজিক্যাল রোড' পেল মুম্বই, কীভাবে কাজ করবে এই প্রযুক্তি

বহু দেশে এসব রাস্তা শুধু বিনোদনের জন্য নয়, বরং সঠিক গতি বজায় রাখতে ড্রাইভারদের উৎসাহিত করার জন্যও ব্যবহার করা হয়।

গাড়ি চললেই বাজবে ‘জয় হো’! দেশের প্রথম 'মিউজিক্যাল রোড' পেল মুম্বই, কীভাবে কাজ করবে এই প্রযুক্তি

মুম্বইয়ে দেশের প্রথম মিউজিক্যাল রোড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 February 2026 20:08

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের রাস্তায় এখন গাড়ি চললেই শোনা যাচ্ছে, 'জয় হো' (Jai Ho), রাস্তা থেকেই বেজে উঠছে এই গান। ১১ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই ভারত পেল দেশের প্রথম মিউজিক্যাল রোড (mumbai musical road), যেখানে নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে চাকার ঘর্ষণ বুঝে বেজে উঠছে অস্কারজয়ী জনপ্রিয় গান 'জয় হো'। নারিম্যান পয়েন্ট থেকে ওরলি যাওয়ার উত্তরমুখী রাস্তায়, কোস্টাল টানেল থেকে বেরিয়ে প্রায় ৫০০ মিটার অংশজুড়ে এই অভিনব উদ্যোগ।

গাড়ির গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি থাকলেই এই বিশেষ সুর শোনা যায় (india first melody road)।  টানেলের মধ্যে আগেই ৫০০ মিটার, ১০০ মিটার ও ৬০ মিটার আগে সাইনবোর্ড দিয়ে গাড়িচালকদের সতর্ক করা হয় সঠিক গতি বজায় রাখতে।

কীভাবে তৈরি হল ভারতের প্রথম মিউজিক্যাল রোড?

এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে হাঙ্গেরির বিশেষ প্রযুক্তি, যারা বহুদিন ধরে ‘মেলোডি রোড’  (mumbai musical road) নিয়ে গবেষণা করছে। রাস্তার নির্দিষ্ট অংশে অত্যন্ত হিসেব করে অগভীর খাঁজ (rumble strips) কাটা হয়েছে। গাড়ির চাকা সেই খাঁজের উপর দিয়ে গেলে যে কম্পন তৈরি হয়, তা মিলেই সৃষ্টি করে নির্দিষ্ট সুরের নোট।

বিজ্ঞানের ভাষায় কীভাবে রাস্তা থেকে বেরোয় সুর?

রাস্তার খাঁজগুলির দূরত্ব ও গভীরতা এমনভাবে নির্ধারণ করা হয় যে গাড়ি ঠিক গতিতে এগোলে, টায়ার দ্রুত কম্পন তৈরি করে, সেসেই দুলুনি বা কম্পন গাড়ির পুরো বডিতে ছড়িয়ে পড়ে (how musical road works)। গাড়ির গায়ে সেই কম্পন প্রতিধ্বনি তৈরি করে, আর তার ফলেই শোনা যায় সুরেলা নোট।

যদি গাড়ির গতি কম হয়, সুর দীর্ঘ হয়ে বিকৃত শোনায়। বেশি হলে নোট দ্রুত বাজে, ফলে  গানটি পরিষ্কার শোনা যায় না। ঠিক গতিতে চললেই শুনতে পাওয়া যায় স্পষ্ট ‘Jai Ho’।

বিশ্বে আর কোথায় আছে এমন ‘মিউজিক্যাল রোড’?

এই ধরনের রাস্তার ধারণা নতুন নয়।

১৯৯৫ সালে ডেনমার্কে প্রথম তৈরি হয়েছিল ‘Asphaltophone’ নামের মিউজিক্যাল রোড। ২০০৭ সালে জাপানে প্রকৌশলী শিজুও শিনোডা ভুলবশত তৈরি করা খাঁজ থেকে এই ধারণাকে জনপ্রিয় করে তোলেন। পরে হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, আরব আমিরশাহী-সহ বিশ্বের নানা দেশে তৈরি হয়েছে এই ধরনের সুরেলা রাস্তা।

  • হাঙ্গেরির Route 67-এ গাড়ি চালালেই বাজে জনপ্রিয় রক ব্যান্ড Republic-এর গান।
  • দক্ষিণ কোরিয়ার ‘Singing Road’-এ বাজে শিশুদের ছড়া।
  • ফুজাইরাহর (UAE) এক অংশে গাড়ি চালালেই শোনা যায় বিথোফেনের Ode to Joy।

বহু দেশে এসব রাস্তা শুধু বিনোদনের জন্য নয়, বরং সঠিক গতি বজায় রাখতে ড্রাইভারদের উৎসাহিত করার জন্যও ব্যবহার করা হয়।

মুম্বইয়ের এই রাস্তা কেন গুরুত্বপূর্ণ?

এই প্রকল্প শুধু নতুনত্ব নয়, বরং নিরাপদ ড্রাইভিংয়ের উপরও জোর দেয় (viral musical road mumbai)। সঠিক গতিতে গাড়ি চালাতে উৎসাহ দেয় এবং যাত্রার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। শিল্প, প্রযুক্তি ও নগর নকশার মিলিত প্রয়োগে মুম্বইয়ের এই মিউজিক্যাল রোড ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


```