Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণকে জেতাতে বিরোধীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী মোদী

এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী শিবিরের বৈঠক ডাকা হয়েছে। 

উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণকে জেতাতে বিরোধীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী মোদী

মোদী ও রাধাকৃষ্ণণ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: নতুন উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে (CP Radhakrishnan) সর্বসম্মতিক্রমে জেতাতে বিরোধীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার দিল্লিতে এনডিএ সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাধাকৃষ্ণণজি একজন বিনয়ী, নির্দলীয় ভাবমূর্তির মানুষ। তাঁর দীর্ঘ জনসেবামূলক অভিজ্ঞতা সংসদের মর্যাদা বাড়াবে।’’ মোদী জানান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই বিরোধী শিবিরের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা চালাচ্ছেন।

সোমবার দিল্লিতে সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাধাকৃষ্ণণজিকে এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে শুভেচ্ছা জানালাম। বহু দশকের জনসেবার অভিজ্ঞতা দেশের কাজে লাগবে। আশা করি তিনি আগামীতেও একই নিষ্ঠায় দেশকে সেবা করবেন।”

রবিবারই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করে। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষনেতা।

তবে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী শিবিরের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা হবে বলে সূত্রের খবর।

ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা ইতিমধ্যেই একাধিক নাম নিয়ে আলোচনা শুরু করেছেন। সূত্র অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন চন্দ্রযান-১ প্রকল্পের দায়িত্বে থাকা প্রাক্তন ইসরো বিজ্ঞানী মাইলসামি অন্নাদুরাই, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী, এমনকি মহারাষ্ট্রের এক দলিত মেধাবী সমাজচিন্তকও। বিরোধী শিবিরের কৌশল— এই নির্বাচনী লড়াইকে ‘‘গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই’’ হিসেবে তুলে ধরা।


```