Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীর নয়া ‘অবতার’, পাকা চুল, কানে দুল কেন প্রধানমন্ত্রীর? নেটপাড়ায় দৌড়চ্ছে নানা মত

শ্বেতশুভ্র কেশের ৭৫ বছর বয়সি প্রধানমন্ত্রীর কানে ঝুলছে টুকটুকে একটি দুল।

মোদীর নয়া ‘অবতার’, পাকা চুল, কানে দুল কেন প্রধানমন্ত্রীর? নেটপাড়ায় দৌড়চ্ছে নানা মত

ওমানে যাওয়া মোদীকে স্বাগত জানান সেদেশের উপপ্রধানমন্ত্রী (প্রতিরক্ষা সংক্রান্ত) সঈদ শিহাব বিন তারিক আল সইদ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 19 December 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: ওমান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া অবতার প্রত্যক্ষ করল সকলে। শ্বেতশুভ্র কেশের ৭৫ বছর বয়সি প্রধানমন্ত্রীর কানে ঝুলছে টুকটুকে একটি দুল। যা নজর এড়ায়নি তামাম দুনিয়ার। কারণ, মোদীর বেশভূষার সঙ্গে এটা একেবারেই বেমানান। সাধারণত ভারতের প্রধানমন্ত্রীকে দেখা যায়, বন্ধগলা জ্যাকেট, ধোপদুরস্ত কুর্তা এবং অত্যন্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বাছাই করা পাগড়ি বা টুপিতে। সেখানে একেবারে চোখে সরষে ফুল দেখানো দুল কানে মোদীকে দেখতে অনভ্যস্ত সকলেই।

ইথিওপিয়ার পরে ওমানে যাওয়া মোদীকে স্বাগত জানান সেদেশের উপপ্রধানমন্ত্রী (প্রতিরক্ষা সংক্রান্ত) সঈদ শিহাব বিন তারিক আল সইদ। বিমানবন্দরেই স্থানীয় গীতবাদ্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার নজর গিয়ে পড়েছে বৈদিক সংস্কৃতি ও কৃষ্টির ধারকবাহক মোদীর কানের দিকে। যেখানে ঝুলছিল একটি ছোট্ট দুলের মতো বস্তু। তারপর থেকেই একটি প্রশ্ন ছুটে বেড়াচ্ছে নেটপাড়ায়, তাহলে এটা কী মোদীর নবকলেবর!

আসলে ইয়াররিং বলে যেটাকে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছিল, সেটি কোনও দুলই নয়। খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে যে, এটা হল রিয়্যাল-টাইম অনুবাদক যন্ত্র। এ ধরনের অত্যাধুনিক যন্ত্র সাধারণত ব্যবহার করা হয় উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে। যাতে দুই বা ততোধিক ভিন্ন ভাষাভাষী রাষ্ট্রনেতা, মন্ত্রীদের মধ্যে খুব সহজেই বার্তা বিনিময় করা যায়।

মোদীও ওমানে নেমে সেখানকার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রাণ খুলে কথা বলার জন্য এটি কানে পরেছিলেন। কারণ উপসাগরীয় দেশ ওমানের রাষ্ট্রভাষা হল আরবি। প্রধানমন্ত্রীর এবারের ওমান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে, ভারত ইদানীং উপসাগরীয় এলাকার দেশগুলির সঙ্গে হৃদ্যতা বাড়াতে চাইছে। এই সফরে মোদী ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছেন। যার ফলে ভারতীয় রফতানি পণ্যে প্রায় ৯৮ শতাংশ শুল্ক লাগবে না। উল্টোদিকে ওমান থেকে আমদানি করা খেজুর ও মার্বেল পাথরের পণ্যে শুল্ক কমিয়ে দেবে।


```