Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গুজরাতের ৫, উত্তরপ্রদেশের ১০! মোদীর মন্ত্রিসভায় সবচেয়ে বেশি মন্ত্রী পেল কোন রাজ্য

মোদীর মন্ত্রীসভায় ৩০ জন পূর্ণমন্ত্রী। বাকিদের মধ্যে ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত।

গুজরাতের ৫, উত্তরপ্রদেশের ১০! মোদীর মন্ত্রিসভায় সবচেয়ে বেশি মন্ত্রী পেল কোন রাজ্য

মোদীর সঙ্গেই শপথ নিয়েছেন আরও ৭১ জন সাংসদ।

শেষ আপডেট: 10 June 2024 08:02

দ্য ওয়াল ব্যুরো: রবিবার তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন সন্ধেয় নির্ধারিত সময়েই শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই। 

মোদীর সঙ্গেই শপথ নিয়েছেন আরও ৭১ জন সাংসদ। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। বাকিদের মধ্যে ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। অন্যরা প্রতিমন্ত্রী। নতুন এই মন্ত্রিসভায় সবচেয়ে মন্ত্রী পেল কোন রাজ্য?

নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি জন সাংসদ ঠাঁই পেয়েছেন। মোদীর  নিজের রাজ্য গুজরাত থেকে ৫ জন মন্ত্রী হয়েছেন। গুজরাট থেকে অমিত শাহ ছাড়া  এস জয়শংকর, মনসুখ মাণ্ডব্য, সি আর পাটিল ও নিমুবেন বাম্ভানিয়া মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন।

গুজরাটের বাসিন্দা হলেও খোদ মোদী যোগীরাজ্য থেকেই নির্বাচনে লড়েছিলেন। বারাণসী থেকে জয়ী হয়ে ফের দিল্লির মসনদে বসলেন তিনি। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন রাজনাথ সিং, হরদীপ সিং পুরী, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, জীতিন প্রসাদ, জয়ন্ত চোধুরী, বি এল ভার্মা, কমলেশ পাসওয়ান ও এস পি সিং বাঘেল।

উত্তরপ্রদেশের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। বাংলার পড়শী রাজ্য থেকে মোদী ৩.০-তে মন্ত্রী হয়েছেন গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই, সতীশ দুবে, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঁঝি, রামনাথ ঠাকুর, লালন সিং ও রাজভূষণ চৌধুরী। এছাড়াও মহারাষ্ট্র থেকে জায়গা পেয়েছেন নীতিন গড়করি, পীযূষ গোয়েল, প্রতাপ রাও যাদব, রক্ষা খাডসে, রামদাস আটাওয়ালে।

 গুজরাতের মতোই কর্নাটক থেকেও যে ৫ জন সাংসদ মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন তাঁরা হলেন নির্মলা সীতারমণ, এইচ ডি কুমারস্বামী, প্রহ্লাদ যোশী, শোভা করন্দলাজে ও ভি সোমান্না। অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে শিবরাজ সিং চৌহান ছাড়াও রয়েছেন মোদী ৩.০-তে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার। রাজস্থান থেকে মন্ত্রীসভায় গেলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনরাম মেঘাওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী।

 বাংলা এবারও পূর্ণমন্ত্রী পায়নি। যে দু’জন প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন তাঁরা হলেন-শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। এছাড়াও হরিয়ানা, তেলেঙ্গানা, অসম, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, তামিলনাড়ু সহ কোন রাজ্যের কোন প্রতিনিধি দেশের মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন দেখা নেওয়া যাক:

হরিয়ানা- এম এল খট্টর, রাও ইন্দ্রজিৎ সিংহ, কৃশান পাল গুর্জর।

অন্ধ্রপ্রদেশ- চন্দ্রশেখর পেম্মাসানি, রামমোহন নায়ডু কিঞ্জারাপু, শ্রীনিবাস বর্মা।

তেলঙ্গানা- জি কিশান রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার

অসম- সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মারঘেরিতা

ঝাড়খণ্ড- চন্দ্রশেখর চৌধরি, অন্নপূর্ণা দেবী, সঞ্জয় শেঠ

পঞ্জাব- রভনীত সিংহ বিট্টু।

উত্তরাখণ্ড- অজয় টামটা

তামিলনাড়ু- এল মুরুগান

কেরল- সুরেশ গোপী, জর্জ কুরিয়ান

অরুণাচলপ্রদেশ- কিরেন রিজিজু

দিল্লি- হর্ষ মালহোত্র।

ছত্তীসগঢ়- তোখান সাহু

গোয়া- শ্রীপদ নায়েক

জম্মু-কাশ্মীর- জিতেন্দ্র সিংহ।

হিমাচলপ্রদেশ- জে পি নড্ডা


```