Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, 'অপারেশন সিঁদুর' নিয়ে কি আরও বড় ঘোষণা

গত ৭ মে থেকে যুদ্ধ আবহ তৈরি হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে। সীমান্তে লাগাতার হামলা-পাল্টা হামলা হয়।

রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, 'অপারেশন সিঁদুর' নিয়ে কি আরও বড় ঘোষণা

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 12 May 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: গত ৭ মে থেকে যুদ্ধ আবহ তৈরি হয়েছিল ভারত-পাকিস্তানের (India Pakistan Conflict) মধ্যে। সীমান্তে লাগাতার হামলা-পাল্টা হামলা হয়। ভারত সরকার জম্মু-কাশ্মীরের পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) বদলা নিয়ে 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাতে সাফল্য পেয়েছে। বিগত দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অন্যান্য বিষয় নিয়ে মন্তব্য করলেও এই অভিযান নিয়ে কিছু বলেননি। তবে সোমবার রাত ৮টা তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে কি 'অপারেশন সিঁদুর' নিয়ে কিছু বলবেন, বাড়ছে কৌতূহল।

'অপারেশন সিঁদুর' অভিযান করে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। ১০০-র বেশি জঙ্গিকেও নিকেশ করা হয়েছে বলে দাবি। পাকিস্তানও পাল্টা ড্রোন এবং মিসাইল হামলার চেষ্টা করেছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়। তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগেই শনিবার দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। আমেরিকা দাবি করেছে, তাদের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাকিস্তান। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এই নিয়েও কোনও মন্তব্য প্রধানমন্ত্রী করেন কিনা, তা নিয়ে জল্পনা থাকছে।

এই ভাষণ নিয়ে এত কৌতূহল বাড়ছে কারণ, এটাই ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম প্রকাশ্য বক্তৃতা হতে চলেছে দেশের প্রধানমন্ত্রীর। অনুমান করা হচ্ছে, অভিযান সংক্রান্ত তথ্য দেওয়ার পাশাপাশি কিছু বড় ঘোষণাও করতে পারেন নরেন্দ্র মোদী। সোমবারই সন্ধেবেলা ভারত-পাকিস্তানের ডিজিএমও বৈঠক করতে চলেছেন। তারপরই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ। কী বলতে চলেছেন তা জানার অপেক্ষায় গোটা দেশবাসী। 

এদিকে সোমবার সকালেই দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা। পাশাপাশি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি, গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর প্রধান রবি সিনহাও। অনুমান করা হচ্ছে, দুই দেশের মধ্যে বৈঠকে কী আলোচনা হতে পারে, তা নিয়েই কথোপকথন হয়েছে।
 


```