Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর, কী লিখলেন

রাহুল গান্ধীর জন্মদিনকে উপলক্ষ করে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতীয় যুব কংগ্রেস। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লিতে আয়োজিত হয়েছে একটি চাকরি মেলা।

রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর, কী লিখলেন

নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী

শেষ আপডেট: 19 June 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিন (Rahul Gandhi Birthday)। আর এই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তথ্য বলছে, শেষবার ২০১৭ সালে অর্থাৎ আট বছর আগে রাহুল গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন। তারপর বৃহস্পতিবার।

এদিন সোশ্যাল মিডিয়ায় এক সংক্ষিপ্ত বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।” আপাতদৃষ্টিতে বিষয়টি খুব সাধারণ হলেও রাজনৈতিক মহলে এই শুভেচ্ছা বিনিময় নিয়ে চর্চা হচ্ছে। কারণ দুজনের মধ্যে শুধু দলগত বিভেদ নয়, একে অপরের প্রতি আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনাও কম নয়। সব থেকে বড় কথা, বিগত ৮ বছর ধরে তাঁকে জন্মদিনের কোনও শুভেচ্ছা জানাননি মোদী। তাই এই শুভেচ্ছাবার্তারও তাৎপর্য খোঁজা শুরু হয়েছে।

লোকসভা সদস্য এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একজন সদস্য। স্বাধীনতার পর ওই পরিবারের তিন সদস্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনিই কংগ্রেসের মুখ এবং বিরোধী রাজনীতির প্রধান মুখ হিসেবে বিবেচিত।

এদিকে রাহুল গান্ধীর জন্মদিনকে উপলক্ষ করে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতীয় যুব কংগ্রেস। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লিতে আয়োজিত হয়েছে একটি চাকরি মেলা, যেখানে অংশ নিচ্ছে ১০০-রও বেশি সংস্থা এবং বহু বহুজাতিক কোম্পানি। সংগঠনের দাবি, এই মেলার মাধ্যমে ৫ হাজারেরও বেশি চাকরির সুযোগ মিলবে।

দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব বলেন, “রাহুল গান্ধীর স্বপ্ন দেশের যুব সমাজ, দলিত ও প্রান্তিক শ্রেণির মানুষদের ক্ষমতায়ন। এই উদ্যোগ সেই স্বপ্নপূরণেরই এক ছোট্ট ধাপ।” তিনি এও জানান, জায়গার অভাবে বহু সংস্থা আপাতত অংশ নিতে পারেনি, তবে ভবিষ্যতে এই মেলায় তারা যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।


```