দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সংঘাত থামানোয় নিজের ভূমিকা নিয়ে ফের বড় দাবি করে বসলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, 'আমিই যুদ্ধ থামিয়েছি'। তাঁর বক্তব্য, ভারত ও পাকিস্তানের পরমাণু উত্তেজনা যখন চরমে, সেই সময় তিনিই দুই দেশকে শান্ত করায় মূল ভূমিকা নিয়েছেন।
এই দাবির জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও তৃতীয় পক্ষ নয়, ভারত একাই পরিস্থিতির মোকাবিলা করেছে এবং যুদ্ধবিরতি এসেছে দুই দেশের সেনাবাহিনীর আলোচনার ফলেই। তবে তাতে যে ট্রাম্পের দাবি একটুও পাল্টায়নি, তা আবারও বোঝা গেল।
জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডা গিয়েছিলেন দুই রাষ্ট্রনেতা। তবে প্রধানমন্ত্রী মোদী পৌঁছনোর আগেই জরুরি কারণ দেখিয়ে ওয়াশিংটনে ফিরে যান ট্রাম্প। সশরীরে বৈঠক না হলেও, পরে মোদী ও ট্রাম্পের মধ্যে প্রায় ৩৫ মিনিট ফোনে কথা হয়। এই কথোপকথনের পর সাংবাদিকদের সামনে এসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, এই আলোচনায় ভারত-পাকিস্তান সম্পর্ক, সন্ত্রাসবাদ এবং সামরিক প্রতিক্রিয়ার বিষয়গুলি বিশদে উঠে আসে।



.jpeg)
