Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কানাডা সহ তিন দেশে সফর মোদীর, 'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম বিদেশযাত্রা

বিশেষত, খালিস্তানি ইস্যু ঘিরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের পরে এটি মোদীর প্রথম কানাডা সফর। 

কানাডা সহ তিন দেশে সফর মোদীর, 'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম বিদেশযাত্রা

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 14 June 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সঙ্গে সংঘাত (India Pakistan Conflict) এবং 'অপারেশন সিঁদুর' অভিযানের (Operation Sindoor) পর এই প্রথম বিদেশ সফরে (International Tour) যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরের সপ্তাহেই কানাডায় বসতে চলেছে জি৭ সম্মেলন। তাতে যোগ দেবেন তিনি। পাশাপাশি আরও দুই দেশে যাবেন প্রধানমন্ত্রী।

বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সূচি প্রকাশ করা হয়েছে। জানান হয়েছে, তিনি কানাডা, (Canada) সাইপ্রাস (Cyprus) এবং ক্রোয়েশিয়া (Croatia) যাবেন। তবে ত্রি-দেশীয় সফরের মূল কেন্দ্রবিন্দু অবশ্যই কানাডা। সেখানে জি৭ সম্মেলনে মোদী যোগ দেওয়ায় মনে করা হচ্ছে  দীর্ঘদিন পর ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে পারে।

বিশেষত, খালিস্তানি ইস্যু ঘিরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের পরে এটি মোদীর প্রথম কানাডা সফর। তাই এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলেও কৌতূহলের শেষ নেই। সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আগামী ১৬ ও ১৭ জুন কানাডার কানানাস্কিস শহরে আয়োজিত জি৭ সম্মেলনে অংশ নেবেন।

তবে কানাডা যাওয়ার আগে আগামী রবিবার সাইপ্রাসে যাবেন মোদী। সোমবার সেখান থেকেই রওনা দেবেন কানাডায়। বুধবার অর্থাৎ ১৬ জুন পর্যন্ত কানাডায় থাকবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সরকারি সফরে যাবেন মধ্য এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায়।

এর আগে কিছু সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়েছিল, মোদী এবারের জি৭ সম্মেলনে যাবেন না। সেটা হলে ছয় বছরের মধ্যে এই প্রথমবার জি৭ মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী থাকতেন না। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে নরেন্দ্র মোদীকে ফোন করে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।


```