Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফোনে ফ্ল্যাশলাইট থাকতে আর লণ্ঠনের কী দরকার!' বিহারের জনসভায় আরজেডি-কে নিয়ে মজা মোদীর

সমস্তিপুরের সভায় মোট ১৭ বার জঙ্গলরাজ শব্দটি উচ্চারণ করেন মোদী। সেই প্রেক্ষিতেই বলেন, গোটা দেশ দেখছে, মানুষ আর লন্ঠনের বাতি চায় না। 

'ফোনে ফ্ল্যাশলাইট থাকতে আর লণ্ঠনের কী দরকার!' বিহারের জনসভায় আরজেডি-কে নিয়ে মজা মোদীর

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 October 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বে এনডিএ (NDA) সমস্ত রেকর্ড ভেঙে বিহারের বিধানসভা ভোটে (Bihar Election) জিতবে। শুক্রবার রাজ্যে আসন্ন নির্বাচনের প্রচারে গিয়ে এই দাবিই করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি লালু প্রসাদ যাদবের (Lalu Pradesh Yadav) রাষ্ট্রীয় জনতা দল (RJD)-কে মজার ছলে কটাক্ষ করেছেন তিনি।

শুক্রবার সমস্তিপুরে (Samastipur) বিধানসভা ভোটের প্রচারে ভাষণ দেওয়ার সময় জনতাকে মোবাইলের ফ্ল্যাশলাইট (Flashlight) জ্বালাতে অনুরোধ করেন মোদী। তারপর বলেন, ‘‘যখন চারদিক এত আলোয় ভরে গেছে, তখন কি আমাদের লন্ঠন (lantern) (আরজেডি-র প্রতীক) দরকার?’’ — সঙ্গে সঙ্গেই ভেসে আসে স্লোগান, “বিহার কো লালটেন নহি চাহিয়ে।”

মোদীর তোপ, ‘‘আরজেডি শাসনে আইনশৃঙ্খলার কোনও অস্তিত্ব ছিল না। তাদের ‘জঙ্গল রাজ’ (Jungle Raj) বিহারের একাধিক প্রজন্মকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মা-বোনেরা, যুবসমাজ এবং অনগ্রসর শ্রেণি। দলিতদের জন্য ন্যায়ের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল।’’

তিনি আরও বলেন, ‘‘আরজেডি আমলে বিহারে চাঁদাবাজি, খুন, অপহরণ, মুক্তিপণ - সবই বেড়েছিল। নকশাল ও মাওবাদী সন্ত্রাসও তখনই মাথা তুলেছিল। কিন্তু ২০১৪ সালে দিল্লিতে এনডিএ সরকার (NDA Govt) আসার পর আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, বিহার ও দেশের যুব সমাজকে এই সন্ত্রাস থেকে মুক্ত করব। আমরা নকশালবাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি। খুব শিগগির গোটা দেশ, গোটা বিহার মাওবাদী সন্ত্রাসমুক্ত হবে - এটা মোদীর গ্যারান্টি।’’

সমস্তিপুরের সভায় মোট ১৭ বার জঙ্গলরাজ শব্দটি উচ্চারণ করেন মোদী। সেই প্রেক্ষিতেই বলেন, গোটা দেশ দেখছে, মানুষ আর লন্ঠনের বাতি চায় না। তাঁর কটাক্ষ, আরজেডির মতো দল থাকলে, সেখানে আইনশৃঙ্খলা একত্রে বাস করতে পারে না।

কেন্দ্রীয় সরকারের গুণগান ও উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়েই মোদী সরাসরি কংগ্রেস (Congress) ও আরজেডিকে (RJD) তাক করেন। বলেন, আরজেডি এবং কংগ্রেস মুখে কী বলে আর কাজে কী করে তা আমার থেকে আপনারাই ভাল জানেন। কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে এই লোকগুলো জামিনে গারদের বাইরে ঘুরছে। ওদের চুরি করা এমন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে যে, এখন ওরা কর্পূরী ঠাকুরের সম্মান চুরির চেষ্টা করছে। কিন্তু, এ রাজ্যের মানুষ কোনওদিন এই কাজ সহ্য করবেন না।

বৃহস্পতিবার বিরোধী জোটের তরফে লালু-পুত্র তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হলেও কংগ্রেস নেতা অশোক গেহলট তাচ্ছিল্য করে বলেছিলেন, আমাদের তো মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী। বিজেপি জোটের মুখ্যমন্ত্রী কে? তাৎপর্যপূর্ণভাবে, এদিন মোদী ভোটে নীতীশের নেতৃত্বের কথা বলেছেন। যদিও জিতলে জেডিইউ সুপ্রিমোই যে মুখ্যমন্ত্রী হবেন, এমন ইঙ্গিত দেননি। তাই জল্পনা বহাল।


```