Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্র-রাজ্য হাত ধরে চললে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়, নীতি আয়োগের বৈঠকে মোদী

এবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল থিম ছিল 'Viksit Rajya for Viksit Bharat@2047'।

কেন্দ্র-রাজ্য হাত ধরে চললে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়, নীতি আয়োগের বৈঠকে মোদী

শনিবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 24 May 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্র ও রাজ্য হাত মিলিয়ে কাজ করলে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়। নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মোদী বলেন, আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এগিয়ে আসে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, যাকে টিম ইন্ডিয়া বলে, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।

এবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল থিম ছিল 'Viksit Rajya for Viksit Bharat@2047'। বৈঠকে মোদী বিকশিত ভারতের উপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের উন্নয়নই প্রতিটি নাগরিকের উদ্দেশ্য। যখন প্রতিটি রাজ্য বিকশিত হয়ে উঠবে, একমাত্র তখনই ভারতও বিকশিত হবে। ১৪০ কোটি নাগরিকের এটাই মূল আকাঙ্ক্ষা।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্যগুলি যেন নিদেনপক্ষে একটি পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলে। সেখানে যেন আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা ও পরিকাঠামো থাকে। এক রাজ্য, একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। আর তা হলেই সেই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলির আশপাশের শহরগুলিও আকর্ষণীয় দ্রষ্টব্যস্থল হিসেবে উন্নয়নের মুখ দেখবে।

বৈঠকে মোদী নারী কর্মীর সংখ্যাবৃদ্ধির কথাও বলেন। তাঁর কথায়, কর্মক্ষেত্রে আমাদের নতুন নতুন আইন আনতে হবে। নয়া নীতি গ্রহণ করতে হবে। যাতে নারীদের সম্মানের সঙ্গে দেশের কর্মশক্তির সঙ্গে যুক্ত করা যেতে পারে। সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে, এমন নীতি নিয়ে আমাদের কাজ করতে হবে। মানুষ যখন পরিবর্তন অনুভব করবেন, তখন তাঁদের মধ্যেও শক্তির বদল ঘটবে। আর সেটাই এক বিশাল পরিবর্তন ঘটাবে। 


```