Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'তৃতীয় কোনও দেশ ভারতকে যুদ্ধ থামাতে বলেনি', সংসদে জানালেন মোদী, ট্রাম্পকে বার্তা?

সোমবারই সংসদে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারত-আমেরিকা সেভাবে কোনও আলোচনাই হয়নি বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

'তৃতীয় কোনও দেশ ভারতকে যুদ্ধ থামাতে বলেনি', সংসদে জানালেন মোদী, ট্রাম্পকে বার্তা?

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 July 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বারংবার দাবি করে আসছেন যে, ভারত-পাকিস্তান সংঘাত (India-Pakistan Conflict) তিনি থামিয়েছেন। ট্রাম্পের এও বক্তব্য ছিল, পরমাণু যুদ্ধের দিকে পরিস্থিতি চলে যাচ্ছিল, তিনি বাণিজ্যের কথা বলে তা সামলেছেন। ভারত সরকারের পক্ষ থেকে আগেই এই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। তিনিও স্পষ্টত জানালেন, তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ ছিল না।

মঙ্গলবার সংসদে (Parliament) সিঁদুর অভিযান (Operation Sindoor) প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই জানান, ''তৃতীয় কোনও দেশ ভারতকে যুদ্ধ থামাতে বলেনি।'' তবে আমেরিকার তরফে যে তাঁকে ফোন করা হয়েছিল, সেটা বলেন মোদী। শুধু তাই নয়, দু-পক্ষের কী কথা হয়েছে তাও খোলসা করেন।

মোদী অবগত করেন, ''৯ মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। বেশ কয়েকবার ফোন করলেও আমি সেনার সঙ্গে বৈঠকে থাকায় তাঁর ফোন ধরতে পারিনি। পরে আমি নিজে ফোন করি। তখন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান বড় হামলা করতে চলেছে। সেটা শুনে আমার জবাব ছিল, যদি ওদের এই ইচ্ছা থাকে, তা হলে ফল ভুগতে হবে।'' প্রধানমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই মুহূর্ত পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে তাঁর কোনও কথা হয়নি। বিশেষজ্ঞ মহল মনে করছে, সংসদের ভাষণ থেকে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি বার্তা দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী।

সোমবারই সংসদে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারত-আমেরিকা (America) সেভাবে কোনও আলোচনাই হয়নি বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এও স্পষ্ট করেন, পরবর্তী সময়ও আলোচনায় বাণিজ্যের কোনও ভূমিকা ছিল না। লোকসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতবারই দাবি করুন না কেন যে তিনি বাণিজ্যচাপে ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, বাস্তবে তার কোনও ভিত্তি নেই।

জয়শঙ্কর এও বলেন, ২২ এপ্রিল (পহেলগাম হামলার দিন) থেকে ১৭ জুন (ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার দিন) পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপই হয়নি। তাঁর কথায়, 'শুধু ১০ মে আমরা একটা ফোন পাই। জানানো হয়েছিল, পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি। আমরা বলেছিলাম, ডিজিএমও চ্যানেলে এ কথা বলতে হবে পাকিস্তানকে।'

এদিন পাকিস্তানের ফোন নিয়ে সংসদে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। বলেন, ''৯ মে মধ্যরাত থেকে আমাদের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোণে কোণে হামলা করেছে। তারপরই ডিজিএমওকে ফোন করে পাকিস্তান বলে, 'ব্যাস থামাও, অনেক মেরেছো। আর সহ্য করতে পারছি না।''' পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুঁশিয়ারি এসেছিল বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে পাক সেনাকে কার্যত খোঁচা দিয়ে তিনি এও বলেন, পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিতে বড় ক্ষতি হয়েছে। এখনও কয়েকটি এয়ারবেস আইসিইউতে রয়েছে! পাশাপাশি এটাও মনে করিয়ে দেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। পাকিস্তান যদি আবার এমন কিছু হামলার ছক কষে, তাহলে কড়া জবাব পাবে।


```