Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ব্রিটেনের সঙ্গে 'ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি' সই করল ভারত

প্রধানমন্ত্রী মোদী জানান, “এই চুক্তি দু’দেশের সমৃদ্ধির রূপরেখা। বহু বছরের পরিশ্রমের পর আজ এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছলাম।”

ব্রিটেনের সঙ্গে 'ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি' সই করল ভারত

ব্রিটেনের সঙ্গে 'ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি' সই করল ভারত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 July 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের (Keir Starmer) মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ব্রিটেনের ব্যবসা ও বাণিজ্য সচিব জনাথন রেনল্ডস একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেন। এটি ব্রেক্সিটের পর স্বাক্ষরিত সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি এবং ভারতের সঙ্গে ব্রিটেনের প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক অংশীদারিত্ব।

প্রধানমন্ত্রী মোদী জানান, “এই চুক্তি দু’দেশের সমৃদ্ধির রূপরেখা। বহু বছরের পরিশ্রমের পর আজ এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছলাম।” তিনি বলেন, এই চুক্তির ফলে বছরে ৩৪ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

চুক্তির মাধ্যমে ভারতীয় টেক্সটাইল, জুতো, রত্ন ও গয়না, সামুদ্রিক খাবার এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য ব্রিটেনের বাজারে ঢোকা আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানির ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে। এতে বিশেষভাবে উপকৃত হবেন ভারতের কৃষক, মৎস্যজীবী, যুব সম্প্রদায় ও ক্ষুদ্র-মাঝারি শিল্প ক্ষেত্র।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের জনগণ ব্রিটেনের তৈরি উন্নত মানের মেডিক্যাল ডিভাইস ও অ্যারোস্পেস পণ্য সহজলভ্য ও প্রতিযোগিতামূলক দামে পাবে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “এই চুক্তি দুই দেশের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। মজুরি বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে। এটি ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি।”

চুক্তিটি ভারতের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। এটি গত এক দশকে ভারতের কোনও উন্নত দেশের সঙ্গে করা প্রথম বড় বাণিজ্য চুক্তি। পাশাপাশি ব্রিটেনের জন্যও এই চুক্তি ইউরোপীয় ইউনিয়ন যাওয়ার পর সবচেয়ে অর্থবহ বাণিজ্যিক পদক্ষেপ।

চুক্তির আওতায় ৯৯ শতাংশ ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে করে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ১২০ বিলিয়ন ডলারে পৌঁছনোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

এ ছাড়াও চুক্তিতে একটি সামাজিক নিরাপত্তা চুক্তিও রয়েছে, যার ফলে ভারতীয় কোম্পানিগুলি ব্রিটেনে কর্মী পাঠাতে পারবে দ্বিগুণ সামাজিক নিরাপত্তা খরচ ছাড়াই, যা ব্যবসার জন্য খরচ কমাবে।

বর্তমানে ব্রিটেন ভারতের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী। দেশটিতে প্রায় ১,০০০ ভারতীয় কোম্পানি ১ লক্ষেরও বেশি মানুষকে নিয়োগ দিয়েছে এবং প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের ব্রিটেনে রফতানি হয়েছে ১৪.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১২.৬ শতাংশ বেশি। অন্যদিকে, আমদানি বেড়েছে ২.৩ শতাংশ হারে, যা ৮.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।


```