Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পদত্যাগের কয়েক ঘণ্টা আগে দুই মন্ত্রী কথা বলেছিলেন ধনকড়ের সঙ্গে! জানান, মোদী 'অসন্তুষ্ট'

তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের আসল কারণ সাংবিধানিক সংঘাত। কেন্দ্রীয় সরকারের অসন্তোষের মুখে পড়ে ধনকড় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

পদত্যাগের কয়েক ঘণ্টা আগে দুই মন্ত্রী কথা বলেছিলেন ধনকড়ের সঙ্গে! জানান, মোদী 'অসন্তুষ্ট'

জগদীপ ধনকড়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 July 2025 08:37

দ্য ওয়াল ব্যুরো: উপ রাষ্ট্রপতির (Vice President) পদ থেকে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আকস্মিক ইস্তফার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্নের পর প্রশ্ন। যদিও তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ (Resignation) করেছেন, কিন্তু বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের আসল কারণ সাংবিধানিক সংঘাত। কেন্দ্রীয় সরকারের অসন্তোষের মুখে পড়ে ধনকড় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আর সাম্প্রতিক যে খবর প্রকাশ্যে এসেছে তাতে বিরোধীদের অভিযোগ আরও পোক্ত বলেই মনে হবে।

এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, রাজ্যসভায় বিচারপতি যশবন্ত ভার্মার (Yashwant Verma) বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিস গ্রহণ করার পরেই ধনকড়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী — জে পি নাড্ডা (JP Nadda) এবং কিরেন রিজিজু (Kiren Rijiju)। ওই নোটিসে ৬৩ জন সাংসদের স্বাক্ষর ছিল।

জানা যাচ্ছে, এই কথোপকথনে রিজিজু ধনকড়কে জানান, সরকারের তরফে আগে লোকসভাতেই এই প্রস্তাব তোলার পরিকল্পনা ছিল। তাই রাজ্যসভায় বিরোধীদের নোটিস গ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অসন্তুষ্ট’। জবাবে ধনকড় স্পষ্ট জানান, তিনি সম্পূর্ণভাবে বিধি মেনে কাজ করছেন এবং সাংবিধানিক রীতি অনুসরণ করেছেন।

গত সোমবার দুপুরে রাজ্যসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠকে অংশ নেন ধনকড়। তবে বিকেলে একই কমিটির দ্বিতীয় বৈঠকে বিজেপি নেতারা অংশ নেননি। সূত্রের মতে, এ থেকেই স্পষ্ট উপ রাষ্ট্রপতির পদক্ষেপে সরকারের অস্বস্তি বাড়ছিল। একই সঙ্গে আরও এক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা গেছে, ইমপিচমেন্ট নিয়ে লোকসভায় ঐকমত্য তৈরির কাজ চলছে এবং সেই প্রক্রিয়ায় রাহুল গান্ধীও যুক্ত। তা সত্ত্বেও রাজ্যসভায় ধনকড় বিরোধীদের প্রস্তাব গ্রহণ করায় কেন্দ্র যেন চাপে পড়ে যায় বলেই ইঙ্গিত।

প্রাক্তন উপ রাষ্ট্রপতি হিসেবে ধনকড়ের পদত্যাগ নিয়ে আপাতত চুপ রয়েছেন বিজেপি নেতারা। তবে বিরোধী শিবিরের দাবি, এই ঘটনা আরও একবার প্রমাণ করল — গণতান্ত্রিক প্রক্রিয়ার অভ্যন্তরে ‘সরকার বনাম সাংবিধানিক পদাধিকারী’র সংঘাত কতটা তীব্র হতে পারে।


```