Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিশ্বের জনপ্রিয় নেতাদের শীর্ষে মোদী! ১০০ মিলিয়নের মাইলস্টোন পার করলেন প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' হ্যান্ডেলে সর্বোচ্চ ফলোয়ারের তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী। 

বিশ্বের জনপ্রিয় নেতাদের শীর্ষে মোদী! ১০০ মিলিয়নের মাইলস্টোন পার করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 14 July 2024 20:53

দ্য ওয়াল ব্যুরো: নতুন মাইলস্টোন পার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে জায়গা করে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' হ্যান্ডেলে সর্বোচ্চ ফলোয়ারের তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী। 

বর্তমানে নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। রবিবার এক্স হ্যান্ডলে তাঁর অনুগামী ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ছুঁয়ে ফেলল। এক্সে ফলোয়ারের সংখ্যার নিরিখে মোদীর ধারেকাছে নেই বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারাও।

সোশ্যাল মিডিয়ায় 'ফার্স্ট বয়' হয়ে উচ্ছ্বসিত মোদী। এদিন সন্ধে এই নিয়েই পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি। আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছুর মাধ্যমে রয়েছি এই মাধ্যমে। ভবিষ্যতেও একইভাবে যুক্ত থাকব। 

২০০৯ সালে এক্সে যোগদান করেছিলেন নরেন্দ্র মোদী। ফলোয়ারের নিরিখে বিশ্বের শীর্ষে স্থানে থাকা বেশ কয়েক জন রাষ্ট্রনেতার সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছেন মোদী। এক্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ারের সংখ্যা হল ৩৮.১ মিলিয়ন। দুবাইয়ের শেখ মহম্মদকে এক্সে ১১.২ মিলিয়ন অ্যাকাউন্ট থেকে ফলো করা হয়। পোপ ফ্রান্সিসের ফলোয়ারের সংখ্যা হল ১৮.৫ মিলিয়ন।

ভারতের অন্যান্য নেতা-নেত্রীদের তুলনায়ও এক্স হ্যান্ডেলে মোদীর অনুগামীর সংখ্য়া অনেকটাই বেশি। এক্স-এ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অনুগামীর সংখ্যা ২৬.৪ মিলিয়ন। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের অনুগামী হল ২৭.৫ মিলিয়ন।

বিনোদন দুনিয়ার একাধিক সেলিব্রিটির থেকে এগিয়ে আছেন মোদী। এক্সে টেলর সুইফটের ফলোয়ারের সংখ্যা হল ৯৫.৩ মিলিয়ন। ৮৩ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট থেকে লেডি গাগাকে ফলো করা হয়। কিম কার্দাশিয়ানের ফলোয়ারের সংখ্যা হল ৭৫.২ মিলিয়ন। 

শুধু এক্স নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ২৫ মিলিয়ন। ইনস্টাগ্রামে ৯১ মিলিয়ন মানুষ মোদীকে ফলো করেন। 


```