সোমনাথে দিনব্যাপী কর্মসূচির পর প্রধানমন্ত্রী রাজকোটের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ তিনি পৌঁছবেন মারওয়ারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে বাণিজ্য মেলা ও প্রদর্শনীতে অংশ নেবেন।

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
শেষ আপডেট: 11 January 2026 12:08
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দির ঘিরে রবিবার শুরু হল ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ (Swabhiman Parv)। এই বিশেষ অনুষ্ঠানের আগে সমাজমাধ্যমে একটি বার্তা শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi at Somnath Temple)। তিনি লেখেন, ভারতীয় আধ্যাত্মিকতা ও দেবত্বের চিরন্তন প্রতীক হয়ে বহু শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এই সোমনাথ মন্দির (Somnath temple 1000 years)। বারবার আক্রমণের মুখে পড়ে ধ্বংস হলেও আবার নতুন করে উঠে দাঁড়ানোর অনন্য ইতিহাসই এই মন্দিরের পরিচয়।
শনিবার তিন দিনের গুজরাত সফরে গেছেন প্রধানমন্ত্রী (PM Modi at Gujarat)। প্রথমেই তিনি পৌঁছেছেন সোমনাথে (Somanth Mandir)। রবিবার সকাল থেকে একাধিক অনুষ্ঠানেই যোগ দিচ্ছেন তিনি। দিনের শুরুতেই সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় ‘শৌর্য যাত্রা’- সোমনাথের ঐতিহাসিক লড়াই ও পুনর্জাগরণের স্মরণে আয়োজিত এই শোভাযাত্রায় ছিলেন মোদী। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সোমনাথ মন্দিরে (Somnath Temple) বিশেষ পূজা-অর্চনা করেন। তারপর সদভাবনা ময়দানে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
Somnath stands as a beacon of eternal divinity. Its sacred presence continues to guide people across generations. Here are highlights from yesterday’s programmes, including the Omkar Mantra chanting and drone show.#SomnathSwabhimanParv pic.twitter.com/lCZxiaauMp
— Narendra Modi (@narendramodi) January 11, 2026
এর আগে এক্স-এ নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “সোমনাথ মন্দির যুগ-যুগ ধরে মানুষের আস্থা, শক্তি ও সাহসের প্রতীক। এর ঐতিহ্য আমাদের পথ দেখায়।” তিনি আরও উল্লেখ করেন, ১০২৬ সালের জানুয়ারিতে প্রথমবার হামলা হয়েছিল এই মন্দিরে। সেই দিনের পর থেকেই বহুবার এই পবিত্র স্থান আক্রান্ত হয়েছে, তবু প্রতিবারই নতুনভাবে পুনর্নির্মিত হয়ে দাঁড়িয়েছে সোমনাথ।
মোদী তাঁর পোস্টে মন্দিরের সাম্প্রতিক আচার-অনুষ্ঠানের ছবি এবং ওঙ্কার মন্ত্রপাঠের ড্রোন ভিডিও শেয়ার করেছেন। উল্লেখ্য, ১৯৫১ সালে সোমনাথ মন্দিরের আধুনিক পুনর্নির্মাণ হয়েছিল। পরে ২০০১ সালে সেই নতুন অধ্যায়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী। ২০২৬ সাল অর্থাৎ চলতি বছরে সেই ঐতিহাসিক পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্ণ হবে।
সোমনাথে দিনব্যাপী কর্মসূচির পর প্রধানমন্ত্রী রাজকোটের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ তিনি পৌঁছবেন মারওয়ারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে বাণিজ্য মেলা ও প্রদর্শনীতে অংশ নেবেন। পরে দুপুর ২টার দিকে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চল ঘুরে দেখবেন এবং ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনে যোগ দেবেন।
সোমনাথের হাজার বছরের ইতিহাস, তার ওপর হওয়া আক্রমণ, আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা- সব মিলিয়ে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ আজ গুজরাতে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও গৌরবের নতুন আবহ তৈরি করেছে।