Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কাট্টা, ক্রুরতা, কটুতা, কুশাসন ও কোরাপশন নিয়ে তৈরি কংগ্রেস-আরজেডি: মোদী

বিহারের মূল উৎসব ছট পুজো নিয়েও রাজনীতির পাশা চালেন মোদী।

কাট্টা, ক্রুরতা, কটুতা, কুশাসন ও কোরাপশন নিয়ে তৈরি কংগ্রেস-আরজেডি: মোদী

বৃহস্পতিবার বিহারের মুজফফরপুরে ভোট প্রচারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 October 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর প্রচারের পরদিনই মুজফফরপুরে এসে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের গুন্ডারাজ নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মূল উৎসব ছট পুজো নিয়েও রাজনীতির পাশা চালেন মোদী। তিনি বৃহস্পতিবার বলেন, ছট উৎসবকে ইউনেস্কোর (UNESCO) ঐতিহ্যবাহী উৎসবের তকমা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। লালুপ্রসাদ যাদবের গুন্ডারাজের তুলনা টেনে মোদী আরও বলেন, কংগ্রেস ও আরজেডি পাঁটটি ক-এর উপর দাঁড়িয়ে রাজনীতি করে। সেই পাঁচটি ক হল- কাট্টা, ক্রুরতা, কটুতা, কুশাসন ও কোরাপশন।

মোদী ব্যাখ্যা দিয়ে বলেন, যেখানে কাট্টা (দেশি ওয়ানশটার) আছে, সেখানেই ক্রুরতা জন্ম নেয়। আর সেখান থেকেই তৈরি হয় আইনশৃঙ্খলার ভেঙে পড়া। মোদী লালু জমানার দৃষ্টান্ত দিয়ে বলেন, ৩৫-৪০ হাজার অপহরণ হয়েছিল একসময় এই রাজ্যে। গুন্ডারা গাড়ির শোরুম লুট করে বেড়াত। কারণ তাদের পিছনে ছিল সরকার। আরজেডি-কংগ্রেসের সমাবেশে যে গান বেজেছে তাতে কাট্টা-দোনালির মতো অস্ত্রের কথা রয়েছে। কেউ কল্পনা করতে পারে!

আরজেডি এবং কংগ্রেসের সম্পর্ককে তেল-জলের সম্পর্ক বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। আর ওদের মিলজুল হয়েছে কেবল ক্ষমতা দখলের জন্য। যাতে ওরা দুজনে মিলে বিহারকে আবার লুট করতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, তাতে দেখা যাচ্ছে এদের মধ্য ফাটল চওড়া হচ্ছে। বিভিন্ন সমীক্ষা রিপোর্ট বলছে, বিধানসভা ভোটে আরজেডি লজ্জার হার হারবে। ফলে ওদের সব প্রতিশ্রুতিই অবাস্তবে পরিণত হবে। ওরা ক্ষমতায় বসার জন্য ছটি মাইয়াকেও রাজনীতিতে টেনে আনছে। আমার সরকার ছট উৎসবকে ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাহুল গান্ধীর নাম না করেই মোদীকে নিয়ে তাঁর অভিযোগ খণ্ডন করে বলেন, আপনারাই দেখুন ভোটের জন্য কত নীচে নামতে পারে এরা। এটা শুধু আমাকে অপমান নয়, বিহারের মানুষের ভক্তিকে অশ্রদ্ধা করা।

মুজফফরপুরের পর ছাপরাতেও একটি বিশাল জনসভা করেন প্রধানমন্ত্রী। এখানেও তিনি বলেন, কংগ্রেস সুপরিকল্পিতভাবে আরজেডির ক্ষতি করতে নেমেছে। আরজেডির মুখ পুড়িয়ে দিতে চক্রান্ত করছে ওরা। অনুপ্রবেশকারীদের আস্তানা করে দিতে ওরা ওদের রাজনৈতিক শক্তি কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা বলে দিচ্ছি, একটিও অনুপ্রবেশকারীকে এদেশে থাকতে দেব না।


```