Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমকাম-ভীতি কাটিয়ে ফের রেকর্ড ডাচদের, প্রথম Gay প্রধানমন্ত্রী পাচ্ছে নেদারল্যান্ডস

৩৮ বছরের যুবকটির বর্তমান জীবনসঙ্গী আর্জেন্তিনার হকি খেলোয়াড় নিকোলাস কিন্যান।

সমকাম-ভীতি কাটিয়ে ফের রেকর্ড ডাচদের, প্রথম Gay প্রধানমন্ত্রী পাচ্ছে নেদারল্যান্ডস

রব জেটেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 October 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: রব জেটেন। এ পর্যন্ত কোনও ভারতীয় যাঁর নাম শোনেননি। শুধু ভারত কেন, নেদারল্যান্ডসের বাইরে তেমন কেউ তাঁকেও চেনেনও না। সেই ৩৮ বছরের যুবকটির বর্তমান জীবনসঙ্গী আর্জেন্তিনার হকি খেলোয়াড় নিকোলাস কিন্যান। আগামী বছর তাঁদের বিয়ে হওয়ার কথা। উল্লেখ করা প্রয়োজন, দুজনেই পুরুষ। সেটাও খুব বিরাট খবর নয়। আসল খবর হল, নেদারল্যান্ডসের ভোটে রবি জেটেনের মধ্যপন্থী দল জিতেছে এবং তিনিই হতে চলেছেন দেশের সবচেয়ে কনিষ্ঠ ও দেশের ইতিহাসে প্রথম স্বঘোষিত সমকামী প্রধানমন্ত্রী।

মাত্র দুবছরের মধ্যে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অত্যন্ত চমকপ্রদ। ইউরোপের কোনও দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী অতি রক্ষণশীল নেতা গ্রিট ওয়াইল্ডার্সকে হারিয়ে প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন রব। প্রবল মুসলিম বিরোধী গ্রিট ওয়াইল্ডার্সের বিরুদ্ধে তাঁর ভোটপ্রচারে অভিযোগ ছিল যে, ওয়াইল্ডার্স ডাচদের পরিচয়-আত্মসম্মান অপহরণ করে নিয়েছেন। তিনি কেবলমাত্র মহিলাদের জন্য কাজ করেন এবং মুসলিমদের অন্ধকারে ঠেলে দিতে LGBTQ অধিকার নিয়ে কথা বলেন।

নির্বাচনের দিন বুধবার সকালে তিনি ইনস্টাগ্রামে দেশবাসীকে লেখেন, সদর্থক কাজ করে দেখাবে এমন দলকে জেতানোর সময় এসে গিয়েছে। আমরা সকলে মিলে ওয়াইল্ডার্সকে হারাতে পারি। আমি তৈরি আছি। আশাবাদী রবের একটি বাক্যে দেশ নড়ে গিয়েছে তা হল, ইয়েস উই ক্যান। এই অবস্থায় রব জেটেনই হতে চলেছেন নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম স্বঘোষিত গে প্রধানমন্ত্রী।

নিজে সমকামী হলেও সেটাকে তিনি রাজনীতির আঙিনায় নিয়ে আসেননি। ২৫ বছর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডসে যখন সমকামী বিবাহ চালু হয়, তখন রব জেটেনের পার্টিই ক্ষমতায় ছিল। আরেক ডাচ রাজনীতিকের সঙ্গে তাঁর ‘Bromance’ এর সম্পর্ক ২০২১ সালে টিকটকে ভাইরাল হয়েছিল। সেই সোশ্যাল মিডিয়া ট্রেন্ড থেকেই জেটেনের সঙ্গে বর্তমান প্রেমিকের পরিচয় ঘটে। জেটেন বলেছিলেন, নিকোলাসের সঙ্গে তাঁর প্রথম দেখা হয় একটি সুপারমার্কেটে। টিকটক দেখেই নিকোলাস তাঁকে সেখানে চিনতে পারেন রবকে।

বছর পাঁচেক আগে জেটেন একটি ভিডিও পোস্ট করেন। যাতে হোমোফোবিক বা সমকাম-ভীতি নিয়ে দীর্ঘ কথা ছিল। তাঁর ফোন থেকেই এই ভিডিও করে প্রকাশ্যে তিনি দাবি করেন, হোমোফোবিয়া বা সমকাম-ভীতি বিরোধী আন্তর্জাতিক দিবস ঘোষণা করা কেন জরুরি।


```