Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গর্ব সে কহো...উৎসবের মুখে ‘ডাবল ধামাকা’, জিএসটি নিয়ে নিজেরই পিঠ চাপড়ালেন মোদী

আজ, সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে পরবর্তী প্রজন্মের জিএসটি।

গর্ব সে কহো...উৎসবের মুখে ‘ডাবল ধামাকা’, জিএসটি নিয়ে নিজেরই পিঠ চাপড়ালেন মোদী

সোমবার অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 22 September 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: এতকাল ছিল ডাবল ইঞ্জিন সরকারের গ্যারান্টি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল উৎসবের মরশুমে ডাবল ধামাকার আশ্বাস। আজ, সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে পরবর্তী প্রজন্মের জিএসটি। এদিন উত্তরপুবের দুই পার্বত্য রাজ্য অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। অরুণাচলের রাজধানী ইটানগরে তিনি মওকা বুঝে কংগ্রেসকে দেশের মূল্যবৃদ্ধি ও করবৃদ্ধির জন্য ফাঁসিকাঠে ঝুলিয়ে তাঁর সরকারের অবদান তুলে ধরেন।

একটি জনসভায় তিনি বলেন, আজ থেকে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার চালু হয়েছে। এর সঙ্গে চালু হয়েছে জিএসটি সুবিধা ভোগের উৎসব। জিএসটি বাঁচাও আর ক্রয় করো। এই উৎসবের আনন্দের সঙ্গে এটা আরও একটা আনন্দের সংবাদ। সবে মিলে ডাবল ধামাকা। রাজ্যে এসে মোদী ৫,১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস করেন। একইসঙ্গে দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক ভাষ্যে তিনি বলেন, কংগ্রেস পার্টি যুগ যুগ ধরে উত্তর-পূর্ব ভারতকে উপেক্ষা করে এসেছে। অরুণাচল প্রদেশেই ভারতে উদিত সূর্যের প্রথম কিরণ এসে পড়ে। কিন্তু, উন্নয়নের আলোর রেখা পড়তে কয়েক যুগ কেটে গেল। ২০১৪ সালের আগেও আমি এখানে এসেছিলাম। প্রকৃতি এখানে অকৃপণ সম্পদে সাজিয়ে তুলেছে অরুণাচল প্রদেশকে। কিন্তু, দিল্লি থেকে যারা শাসন করে গিয়েছে, তারা আপনাদের তুচ্ছ করে গিয়েছে। কংগ্রেস ভাবত, এখানে কম লোকের বসবাস, মাত্র ২টি লোকসভা আসন। কেন এদিকে নজর দেব, বলেন মোদী।

এই জনসভার আগে মোদী স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোগীদের সঙ্গে কথা বলেন। স্থানীয় জিনিস বিক্রির উপর জোর দেন। দোকানদারদের গর্ব সে কহো ইয়ে স্বদেশী হ্যায় লেখা প্ল্যাকার্ড তুলে দেন। বলেন, এই প্ল্যাকার্ড দোকানে টাঙিয়ে রাখতে।


```