Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অত্যন্ত উদ্বেগজনক ঘটনা', পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে ক্ষুব্ধ মোদী

পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক পথে সংঘর্ষ বন্ধ করে শান্তি ফেরানোর আহ্বান জানালেন তিনি।

'অত্যন্ত উদ্বেগজনক ঘটনা', পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে ক্ষুব্ধ মোদী

নরেন্দ্র মোদী

গার্গী দাস

শেষ আপডেট: 30 December 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বাসভবন লক্ষ্য করে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের (Russia–Ukraine war) আবহে এই ধরনের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, যুদ্ধ থামানোর একমাত্র পথ কূটনীতি (Diplomacy)।

এক্সে (X) পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, রুশ প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবর অত্যন্ত উদ্বেগজনক। চলতি কূটনৈতিক উদ্যোগই সংঘর্ষ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বাস্তব পথ। সব পক্ষকে এই প্রচেষ্টায় মনোযোগী থাকার এবং এমন কোনও পদক্ষেপ না করার আবেদন জানান, যা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করতে পারে।

এরই মধ্যে রাশিয়ার (Russia) তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের (Ukraine) প্রায় ১০০টি দূরপাল্লার ড্রোন (Long-range drones) পুতিনের দেশের বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। ঘটনাটি ঘটে রাজধানী মস্কোর (Moscow) উত্তরে নভগোরোদ (Novgorod) অঞ্চলে, রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergey Lavrov) টেলিভিশনে দেওয়া বিবৃতিতে জানান, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

লাভরভের অভিযোগ, চলতি শান্তি উদ্যোগ ভেস্তে দিতেই এই হামলার চেষ্টা করেছে ইউক্রেন। বলেন, 'এই ঘটনার জবাবে কবে এবং কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাশিয়া নিজের কাছে রাখছে।' পাশাপাশি ইঙ্গিত দেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার কৌশল নতুন করে ভাবতে পারে মস্কো। যদিও তিনি এটাও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা চালু থাকবে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। তিনি জানান, পুতিন নিজে ফোন করে তাঁকে হামলার বিষয়টি জানিয়েছেন। এই খবর শুনে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।

ট্রাম্পের কথায়, “কে আমাকে জানিয়েছে জানেন? প্রেসিডেন্ট পুতিন। ভোরবেলা ফোন করে বললেন, তাঁর উপর হামলা হয়েছে। এটা একেবারেই ভাল নয়। আমি খুব রেগে গিয়েছি।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই দাবি পুরোপুরি সঠিক নাও হতে পারে। তাঁর মতে, “এমনও হতে পারে, আদৌ কোনও হামলা হয়নি।”

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আবহে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পথে শান্তি ফেরানোর আহ্বান আরও জোরালো হচ্ছে বলেই মনে করছেন কূটনীতিক মহল।


```