Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার অভিযোগে ‘খুব রেগে গিয়েছিলেন’ ট্রাম্প! কী সাফাই জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ করে বলেন, "রাশিয়া নিজেদের হামলার পরিকল্পনা আড়াল করতেই এই গল্প রটাচ্ছে (Zelensky denies attack claim)।"

পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার অভিযোগে ‘খুব রেগে গিয়েছিলেন’ ট্রাম্প! কী সাফাই জেলেনস্কির

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা- এই দাবি ঘিরে উত্তেজনা বাড়তেই ক্ষোভ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প (Trump angry over Ukraine attack)। মার্কিন প্রেসিডেন্ট জানান, ঘটনাটি শুনে তিনি ‘খুব রেগে গিয়েছিলেন’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine war) আবহে তাঁর এই মন্তব্য ফের নতুন আলোচনা তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। তবে ইউক্রেন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে একে রাশিয়ার অপপ্রচার বলে দাবি করেছে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প (US President Donald Trump) বলেন, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলছে এমন সময় এই ধরনের একটা অভিযোগ শুনে তাঁর ভাল লাগেনি। এই ধরনের হামলা হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তিনি বলেন, “এটা কোনও ভাবেই সঠিক সময় নয়। হামলা করা আর প্রেসিডেন্টের বাসভবনকে টার্গেট করা (Alleged Ukraine strike on Putin residence)- এই দুটি জিনিস এক নয়।” তবে অভিযোগের প্রমাণ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, “দেখা যাবে।”

গতকালই পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়। ট্রাম্প সেই আলোচনাকে 'ইতিবাচক' বলে উল্লেখ করলেও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় নিয়ে এখনও মীমাংসা হয়নি বলেও জানান। অন্যদিকে, পুতিনের দাবি, এই কথিত ড্রোন হামলার পর রাশিয়া শান্তি-আলোচনায় তাদের অবস্থান নিয়ে নতুন করে বিবেচনা করছে।

রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেন, 'ইউক্রেন ২৮-২৯ ডিসেম্বরের রাতে নোভগোরদের একটি রেসিডেন্সে ৯১টি লং-রেঞ্জ ড্রোন দিয়ে হামলা করে (Drone strike allegation Russia)। তবে সবকটি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয়। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।' তিনি এটিকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' বলে মন্তব্য করেন এবং জানান, রাশিয়া প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ঠিক করে রেখেছে। তবে এই দাবির কোনও প্রমাণ রাশিয়া দেখাতে পারেনি এবং স্বাধীন সংবাদমাধ্যমও দাবিটি যাচাই করতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ করে বলেন, "রাশিয়া নিজেদের হামলার পরিকল্পনা আড়াল করতেই এই গল্প রটাচ্ছে (Zelensky denies attack claim)।" জেলেনস্কির দাবি, “আমরা ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিচ্ছি, এটাই রাশিয়ার অপছন্দ। তাই তারা নতুন উত্তেজনা তৈরি করতে চাইছে।”

এদিকে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস এবং দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চল সম্পূর্ণ দখলের লক্ষ্য থেকে একচুলও সরছে না বলে জানিয়ে দিয়েছে। পুতিন তাঁর সেনাবাহিনীকে আবারও নির্দেশ দিয়েছেন জাপোরিঝিয়া পুরোপুরি দখল করার লড়াই জোরদার করতে।

অন্যদিকে ট্রাম্প বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান হলে ইউক্রেনে শান্তি ফিরে আসতে পারে। তিনি জানান, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে তাঁর ও জেলেনস্কির মধ্যে একটি চুক্তির খসড়া প্রায় তৈরি।

যুদ্ধের ময়দানে রাশিয়া এগিয়ে আছে বলে দাবি করেন ল্যাভরভ। অন্যদিকে জেলেনস্কি বলেন, "আমেরিকার সহায়তা ছাড়া ইউক্রেন যুদ্ধ জিততে পারবে না এবং পুতিনকে তিনি কোনওভাবেই বিশ্বাস করেন না।" দুই পক্ষের পরস্পরবিরোধী দাবি ও পাল্টা অভিযোগে ইউক্রেনের শান্তি-আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
 


```