Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিন উদযাপনে সকাল সকাল দিল্লির ক্যাথেড্রাল চার্চে মোদী, অংশ নিলেন প্রার্থনায়

বড়দিন উপলক্ষে দিল্লির ক্যাথেড্রাল চার্চে সকালে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আবহে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

বড়দিন উদযাপনে সকাল সকাল দিল্লির ক্যাথেড্রাল চার্চে মোদী, অংশ নিলেন প্রার্থনায়

গার্গী দাস

শেষ আপডেট: 25 December 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: আজ বড়দিনে (Christmas Day) দিল্লির (Delhi) দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ (The Cathedral Church of the Redemption) সকালে প্রার্থনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। উত্তর ভারতের (North India) বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীর সঙ্গে একসঙ্গে এই বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। বড়দিনের সকালে চার্চ চত্বরে ছিল উৎসবের আবহ—প্রার্থনা, স্তোত্র, ক্যারল আর শান্তির বার্তা।

প্রার্থনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ প্রার্থনা পাঠ করেন দিল্লির বিশপ পল স্বরূপ (Paul Swarup, Bishop of Delhi)। চার্চের অন্দরমহল তখন একেবারে চুপচাপ। যিশু খ্রিস্টের (Jesus Christ) প্রেম, শান্তি ও সহমর্মিতার বার্তাই ছিল দিনের মূল সুর।

প্রার্থনা শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন প্রধানমন্ত্রী। এক্স-এ (X) করা পোস্টে লেখেন, “দিল্লির দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ বড়দিনের সকালের প্রার্থনা সভায় যোগ দিয়েছি। এই প্রার্থনা সভা ভালবাসা, শান্তি ও সহমর্মিতার বার্তা তুলে ধরেছে। বড়দিনের এই ভাবনা আমাদের সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য জাগিয়ে তুলুক।”

এর পাশাপাশি ওই দিনের ভিডিও ও একাধিক ছবি তিনি শেয়ার করেন এক্স-এ। সেই পোস্টেও স্পষ্ট মানবিকতার বার্তা। প্রধানমন্ত্রী লেখেন, “বড়দিন নতুন আশার আলো, উষ্ণতা এবং একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে আসুক। দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ বড়দিনের সকালের প্রার্থনা সভার কিছু মুহূর্ত তুলে ধরা হল।” এর আগেও বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই পোস্টে সমাজে সম্প্রীতির জন্য প্রার্থনার কথাও উঠে আসে।

খ্রিস্টান সমাজের সঙ্গে নিয়মিত সংযোগ রাখার ক্ষেত্রেও সাম্প্রতিক বছরগুলোতে একাধিক পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। ২০২৩ সালের ইস্টারে (Easter 2023) তিনি উপস্থিত ছিলেন দিল্লির (Delhi) সেক্রেড হার্ট ক্যাথেড্রালে (Sacred Heart Cathedral) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। একই বছর বড়দিনে (Christmas 2023) তিনি নিজের সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে (7, Lok Kalyan Marg) খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে উৎসবের আয়োজন করেন।

এর পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে, খ্রিস্টান সমাজের সঙ্গে তাঁর যোগাযোগ আরও একধাপ এগোয়। সে বছর তিনি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের (George Kurian) বাড়িতে আয়োজিত এক নৈশভোজে। পাশাপাশি অংশ নেন ক্যাথলিক বিশপস’ কনফারেন্স অফ ইন্ডিয়া-র (Catholic Bishops’ Conference of India, CBCI) উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে।


```