বড়দিনের জন্য যে গান প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা শান্তির বার্তা দেয়। গানটির ভিডিওতে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে পার্কস্ট্রিট। এছাড়া বড়দিনে ছোট শিশুদের সঙ্গে কাটানো সময়ের টুকরো ছবিও শেয়ার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 24 December 2025 22:14
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বড়দিন (Christmas)। তবে প্রতিবারের মতো এবারও ক্রিসমাস পালনে মুখর কলকাতা (Kolkata)। বুধবার সন্ধে নামার পর থেকেই ভিড় বাড়ছে নানা চার্চ সহ পার্কস্ট্রিট (Park Street) এলাকায়। একেবারে উৎসবের মুডে রয়েছে রাজ্যবাসী। এই আবহেই নিজের লেখা এবং সুর করা বড়দিনের গান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
গান প্রকাশ করার পাশাপাশি বুধবার তিনি যান ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি'র (Cathedral of the Most Holy Rosary) মধ্যরাতের প্রার্থনা সভায়। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brian) সহ আরও অনেকে। তার আগে গান প্রকাশ করে রাজ্যবাসীকে ক্রিসমাসের বার্তাও দেন তিনি।
বড়দিনের জন্য যে গান প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা শান্তির বার্তা দেয়। গানটির ভিডিওতে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে পার্কস্ট্রিট। এছাড়া বড়দিনে ছোট শিশুদের সঙ্গে কাটানো সময়ের টুকরো ছবিও শেয়ার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
"শান্তির দীপ এসো ঘরে ঘরে
তুমি প্রভু এসো হৃদয় জুড়ে..."
সকলকে জানাই 'Merry Christmas'
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/NXb6WqxHBi— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2025
প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও নানাবিধ সময় গান লিখেছেন মমতা। শুধু গান নয়, কবিতা, গল্প সহ ছবিও আঁকতে পছন্দ করেন তিনি। সাম্প্রতিক সময়ে দুর্গাপুজো, কালীপুজোতেও তাঁর লেখা এবং সুর করা গান মুক্তি পেয়েছে।