Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পর্কের বরফ গলছে! কানাডার জি৭ সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদী

ভারত-কানাডা সম্পর্কে যে শীতলতা চলেছিল, তা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

সম্পর্কের বরফ গলছে! কানাডার জি৭ সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 7 June 2025 03:39

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই কানাডার (Canada) আলবার্টা (Alberta) প্রদেশের কানানাসকিস (Kananaskis) শহরে হতে চলেছে জি-৭ (G-7) গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে কোনও আমন্ত্রণ না আসায় মনে করা হয়েছিল এবার ভারত ব্রাত্য। কিন্তু তেমন কিছুই হয়নি। শুক্রবার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)। এই সম্মেলনে মোদী যাবেন বলেও জানিয়েছেন।

ভারত-কানাডা সম্পর্কে যে শীতলতা চলেছিল, তা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তার উল্টো দিকে হেঁটে পথ খুলে দিচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক্স-এ (প্রাক্তন টুইটার) শুক্রবার একটি পোস্টে মোদী জানান, তিনি কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়েছেন এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথা হয়েছে।

মোদী লেখেন, "কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দিত। সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি এবং কানানাসকিসে জি৭ সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছি। আশা করি দুই গণতান্ত্রিক দেশ ভারত ও কানাডা — পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একযোগে কাজ করবে। সম্মেলনে আমাদের সাক্ষাতের অপেক্ষায় আছি।'' প্রসঙ্গত, ২০১৯ থেকে এ পর্যন্ত জি-৭ গোষ্ঠীর সব সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। করোনার কারণে ২০২০-তে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সম্মেলন হতে পারেনি। আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানেরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। মোদীর আগে মনমোহন সিংহও নিয়ম করে জি-৭ এর সম্মেলনগুলিতে যোগ দিয়েছেন।

গ্রুপ অফ সেভেন ( G7 ) হল একটি আন্তঃসরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম। এটির সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই মঞ্চের সদস্য। ভারত সহ বেশ কিছু বড় অর্থনীতির দেশ সরাসরি জি-৭’এর সদস্য না হলেও এই গোষ্ঠীতে ভূমিকা নিয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ভারত, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাকে জি-৭-এর সদস্য করা হোক।

জি৭ সম্মেলন অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জুনের মধ্যে। কার্নি-মোদী সাক্ষাৎ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ইঙ্গিত নিয়ে আসতে পারে, বলছেন বিশ্লেষকেরা।


```