Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেতগামী ইন্ডিগো বিমানে হুমকি ফোন, চেন্নাইয়ে জরুরি অবতরণ শুক্রবার

ফুকেতগামী ইন্ডিগো বিমানে মাঝআকাশে নিরাপত্তা হুমকি ধরা পড়ায় শুক্রবার জরুরি অবতরণ করল চেন্নাই বিমানবন্দরে। বিমানটির যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তল্লাশি।

 

ফুকেতগামী ইন্ডিগো বিমানে হুমকি ফোন, চেন্নাইয়ে জরুরি অবতরণ শুক্রবার

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 19 September 2025 22:05

দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডের ফুকেতগামী ইন্ডিগোর বিমানে হুমকি ফোন। শুক্রবার চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হল বিমানটি।

৬ই ১০৮৯ নম্বর ফ্লাইটটি মুম্বই থেকে রওনা দিয়েছিল এদিন। কিন্তু যাত্রাপথেই সন্দেহজনক নিরাপত্তা বার্তা ধরা পড়ায় বিমানের রুট পরিবর্তন করে চেন্নাইয়ে নামানো হয়।

ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, '১৯ সেপ্টেম্বর ২০২৫, মুম্বই থেকে ফুকেতগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ১০৮৯-তে নিরাপত্তা সংক্রান্ত হুমকি লক্ষ্য করায়  চেন্নাইয়ে নামানো হয়েছে। নিয়ম মেনে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিয়েছেন ক্রু মেম্বাররা এবং চেন্নাইয়ে বিমানটির পূর্ণাঙ্গ নিরাপত্তা তল্লাশি চলছে।'

এদিকে ফুকেত বিমানবন্দরের রাতের কারফিউ থাকায় যাত্রা পুনরায় শুরু করার সময় রাতেই নির্ধারণ করা হয়েছে।

যাত্রীদের অসুবিধা কমানোর জন্য সংস্থার তরফে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তাঁদের বিশ্রাম ও টুকটাক খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

কোথা থেকে হুমকি ফোন এল তা জানা যায়নি। এখনও তল্লাশি করে কিছু পায়নি কর্তৃপক্ষ।


```