Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'টেকঅফ করতে গিয়ে আটকে গেল..' লখনউ এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড, ফ্লাইটে ছিলেন ডিম্পল যাদব

লখনউ এয়ারপোর্টে অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা। দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট টেকঅফের আগেই থেমে যায় রানওয়েতে। বিমানে ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব-সহ ১৭১ যাত্রী ও ৬ জন ক্রু, সবাই নিরাপদে আছেন।

 

'টেকঅফ করতে গিয়ে আটকে গেল..' লখনউ এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড, ফ্লাইটে ছিলেন ডিম্পল যাদব

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 September 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: রানওয়েতে ছুটেও উড়ল না বিমান। অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর ফ্লাইটটি। তাতে ছিলেন সাংসদ ডিম্পল যাদব।  

শনিবার দুপুরে লখনউ এয়ারপোর্টে ঘটনাটি হয়। দিল্লিগামী ইন্ডিগো-র ফ্লাইট ৬ই২১১১ রানওয়েতে তখন দ্রুতগতিতে ছুটছিল। ওড়ার সময় হঠাৎই দেখা যায় সমস্যা, উড়তে পারে না বিমানটি। শেষ মুহূর্তে পাইলটের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলেন বিমানে থাকা ১৭১ জন যাত্রী এবং ৬ জন ক্রু।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, বিমানটি রানওয়েতে দ্রুত দৌড়ালেও উড়তে পারছিল না। সঙ্গে সঙ্গে পাইলট জরুরি ব্রেক কষে দেন রানওয়ের একেবারে শেষে এসে। তাঁর দ্রুত সিদ্ধান্তেই এড়ানো যায় সম্ভাব্য বড় দুর্ঘটনা। পরে অ্যাভিয়েশন কর্তৃপক্ষ তাঁর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করে।

হঠাৎ করে বিমান থেমে যাওয়া মুহূর্তে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে কেবিনে। অনেক যাত্রীই চেঁচামেচি শুরু করেন। তবে সকলে নিরাপদে আছেন বলে আশ্বস্ত করা হয়। বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। তিনিও নিরাপদেই রয়েছেন।

ঘটনার পরপরই এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাত্রীদের দেখভালের ব্যবস্থা করে। তাঁদের দ্রুত অন্য একটি বিমানে দিল্লি পাঠানো হয়, যাতে যাত্রাপথে আর কোনও সমস্যা না হয়।


```