Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, একটুর জন্য বাঁচলেন বেণুগোপাল-সহ সাংসদরা

কে সি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে জানান বিষয়টি।

দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, একটুর জন্য বাঁচলেন বেণুগোপাল-সহ সাংসদরা

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 08:23

দ্য ওয়াল ব্যুরো: কেরলের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝআকাশে চরম আতঙ্ক। কংগ্রেস নেতা ও সাংসদ কে সি বেণুগোপাল-সহ একাধিক সাংসদ ও শতাধিক যাত্রী ছিলেন তাতে। এআই ২৪৫৫ ফ্লাইটটি টেক-অফের পর প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে এবং সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

কে সি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে জানান বিষয়টি। লেখেন, 'তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। বিলম্বিত যাত্রা শুরু হয়েছিল প্রবল টার্বুলেন্সের মাঝেই। ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন ঘোষণা করেন, ফ্লাইটের সিগন্যাল ত্রুটির কারণে বিমান চেন্নাইয়ে নামবে। প্রায় দু'ঘণ্টা আকাশে চক্কর কাটতে থাকি অনুমতি পাওয়ার জন্য। প্রথম অবতরণের চেষ্টা চলাকালীন, আমরা শুনতে পাই, অন্য একটি বিমান নাকি একই রানওয়েতে ছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেনের তৎপরতায় বিমান উপরে তুলে প্রাণ বাঁচে সকলের। দ্বিতীয় চেষ্টায় অবতরণ সফল হয়।'

তিনি আরও লিখেছেন, 'যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না।' ঘটনার তদন্তের জন্য তিনি ডিজিসিএ এবং বেসামরিক বিমান মন্ত্রককে ট্যাগ করেন পোস্টটিতে।

এয়ার ইন্ডিয়া অবশ্য বেণুগোপালের বক্তব্যের একটি অংশ নস্যাৎ করে। সংস্থার দাবি, ‘প্রযুক্তিগত সমস্যা ও খারাপ আবহাওয়ার জন্য একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল চেন্নাইয়ে ডাইভারশন। প্রথম অবতরণের সময় চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে গো-অ্যারাউন্ড করা হয়, অন্য বিমানের উপস্থিতির জন্য নয়। আমাদের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই পদক্ষেপ করেছেন।’

বিমান সংস্থা আরও জানায়, ‘এমন অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত। তবে যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।’

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, বিমানটি তিরুবনন্তপুরম থেকে রাত ৮টা ১৭ মিনিটে উড়ে চেন্নাই পৌঁছয় রাত ১০টা ৩৫ মিনিটে। পরে রাত ১টা ৪০ মিনিটে ফের টেক অফ করে এবং ভোর ৩টা ৫৮ মিনিটে দিল্লিতে পৌঁছয়।

আমদাবাদ বিমান দুর্ঘটনার পর একাধিক বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। এই ঘটনার এক সপ্তাহ আগে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী একটি বিমানে দুই যাত্রী ককপিটের ভিতরে তেলাপোকা দেখতে পান, যা নিয়ে সংস্থাটি ক্ষমা চাইলেও বলেছিল, ‘নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ সত্ত্বেও গ্রাউন্ড অপারেশনের সময় মাঝে মাঝে পোকামাকড় ঢুকে পড়তে পারে।’ ঘটনার পর একাধিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার ফলে কিছু ফ্লাইট স্থগিত পর্যন্ত করে সংস্থা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে কিন্তু তার মাঝেই এমন অভিযোগ যে সংস্থার ভাবমূর্তিতে দাগ কাটছে, তা বলা বাহুল্য।


```