Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রথম পর্ব শেষ, ৬৫.২ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা

প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই পর্বে প্রায় ৬৫.২ লক্ষ ভোটারকে (Voter) তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।

বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রথম পর্ব শেষ, ৬৫.২ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 July 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকা (Bihar Voter List) সংশোধনের (Special Intensive Revision - SIR) প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই পর্বে প্রায় ৬৫.২ লক্ষ ভোটারকে (Voter) তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।

কমিশন জানিয়েছে, এই ৬৫.২ লক্ষ ভোটারের মধ্যে ২২ লক্ষ ইতিমধ্যেই মৃত, ৩৫ লক্ষ স্থায়ীভাবে বিহারের বাইরে চলে গিয়েছেন, ৭ লক্ষ একাধিক স্থানে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং ১.২ লক্ষ এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ফর্ম জমা দেননি।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, রাজ্যের ৯৯.৮% ভোটারকে এই বিশেষ তালিকা সংশোধন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। বিহারের মোট ৭.৯ কোটি ভোটারের মধ্যে ৭.২৩ কোটি ভোটারের ফর্ম জমা পড়েছে ও ডিজিটাইজ করা হয়েছে। তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আগামী ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফর্ম পূরণ করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একইসঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দল অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আপত্তি জানাতে পারবে।

এই প্রক্রিয়া নিয়ে বিরোধীরা কড়া সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ভোটের আগে দ্রুত এই প্রক্রিয়া চালিয়ে শাসক জোটকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্য রয়েছে। আজ সংসদেও বিরোধীরা এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে, যার জেরে পঞ্চম দিনেও দুই কক্ষেই কাজ ব্যাহত হয়েছে।

বিক্ষোভের সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, “ওরা (কেন্দ্র) গরিবদের ভোটাধিকার কেড়ে নিতে চায়, শুধু উচ্চবিত্তরাই যেন ভোট দিতে পারে— সেই চেষ্টাই চলছে। সংবিধান মানা হচ্ছে না।”

অন্যদিকে, নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ২০০৩ সালের পর এই প্রথম এমন বিশদভাবে তালিকা সংশোধন চলছে, এবং তারা বারবার আশ্বাস দিচ্ছে, কোনও যোগ্য ভোটারই তালিকা থেকে বাদ পড়বেন না।


```