Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারের পর বাংলায় এসআইআর? বেতন বৃদ্ধির পর বিএলও-দের ট্রেনিং ঘিরে জল্পনা

ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধন ও বিশেষ ড্রাইভের কাজে যুক্ত বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন একধাক্কায় প্রায় দ্বিগুণ করেছে নির্বাচন কমিশন। 

বিহারের পর বাংলায় এসআইআর? বেতন বৃদ্ধির পর বিএলও-দের ট্রেনিং ঘিরে জল্পনা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 July 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) পর পশ্চিমবঙ্গে (West Bengal) এসআইআর (SIR) হওয়ার আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধন ও বিশেষ ড্রাইভের কাজে যুক্ত বিএলও (BLO) এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন একধাক্কায় প্রায় দ্বিগুণ করেছে নির্বাচন কমিশন (ECI)। তাতে কৌতূহল আরও বেড়েছে। শুক্রবার বিষয়টি আবারও সংবাদ শিরোনামে এল কারণ কলকাতা সহ জেলায় জেলায় বিএলও-দের ট্রেনিং দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে সিইও জানিয়েছেন, নির্বাচন কমিশন বললে রাজ্যেও ভোটার তালিকা সংশোধন হবে। কিন্তু বিএলও-দের হঠাৎ ট্রেনিং কেন? এই পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য, এসআইআরের জন্য এই ট্রেনিং তেমনটা নয়। দিল্লিতে নির্বাচন কমিশনের একটি ইন্সস্টিটিউটে এই ট্রেনিং চলছে। সারা দেশ থেকে বিএলও-রা আসছেন। বাকি প্রতি রাজ্যেও এই ট্রেনিং চলছে। ভিডিও কনফারেন্সে সিইও নিজে রয়েছেন।

তিনি এও জানান, শুক্রবার পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়েছে, শনিবার কলকাতায় ট্রেনিং রয়েছে, রবিবার ট্রেনিং হবে মেদিনীপুরে, ২৮ তারিখ জলপাইগুড়িতে। সূত্রের খবর, অগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে। তবে সিইও জানান, এই বিষয়টি তাঁদের এক্তিয়ারে পড়ে না। পুরো সিদ্ধান্তই নেবে জাতীয় নির্বাচন কমিশন। 

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন। সেই প্রেক্ষিতে বলা যায়, এসআইআর হলে এই ট্রেনিং-এর অনেক সুবিধা পাবেন বিএলও-রা। 

যদিও সিইও কোনও ভাবেই এই মুহূর্তে বলছেন না বাংলায় এসআইআর কবে হবে বা আদতে হবে কিনা। তাঁর স্পষ্ট কথা, নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও নির্দেশিকা নেই। শুধুমাত্র বিএলও-দের ট্রেনিং নিয়েই নির্দেশ ছিল। সেই মতো কাজ এগোচ্ছে।  

প্রসঙ্গত, কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা বছরে ১২ হাজার টাকা এবং বিএলও সুপারভাইজাররা ১৮ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি, বিশেষ ড্রাইভের জন্য বিএলওদের অতিরিক্ত ২ হাজার টাকা ইনসেনটিভও দেবে কমিশন।

২৪ জুলাই প্রকাশিত নির্দেশে কমিশন জানিয়েছে, ২০১৫ সালের পুরনো নির্দেশ বাতিল করে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে। সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে, এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে সংশ্লিষ্টদের জানিয়ে দিতে হবে। 


```