Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

দিল্লিতে ফ্লাইওভারে পার্ক করা গাড়ি থেকে উদ্ধার ৩ দেহ! বিষক্রিয়াই মৃত্যুর কারণ, অনুমান পুলিশের

ঘটনাস্থলে ডাকাতি, চুরি বা ধস্তাধস্তির কোনও স্পষ্ট চিহ্ন মেলেনি। একইসঙ্গে আত্মহত্যার তত্ত্বও সন্দেহের (Delhi suspected poisoning case) তালিকায় রয়েছে পুলিশের।

দিল্লিতে ফ্লাইওভারে পার্ক করা গাড়ি থেকে উদ্ধার ৩ দেহ! বিষক্রিয়াই মৃত্যুর কারণ, অনুমান পুলিশের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 February 2026 19:52

দ্য ওয়াল ব্যুরো: পীরাগড়ি ফ্লাইওভারের উপর পার্ক করে রাখা একটি গাড়ির ভিতর থেকে রবিবার তিন জনের দেহ (Peeragarhi flyover bodies in car) উদ্ধার করল দিল্লি পুলিশ (Delhi Police)। খবরটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রাথমিক সূত্রের ইঙ্গিত, বিষক্রিয়ার (Poisoning) জেরেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে ডাকাতি, চুরি বা ধস্তাধস্তির কোনও স্পষ্ট চিহ্ন মেলেনি। একইসঙ্গে আত্মহত্যার তত্ত্বও সন্দেহের (Delhi suspected poisoning case) তালিকায় রয়েছে পুলিশের।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক জন মহিলা ও এক জন পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর। তৃতীয় ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর বলে অনুমান করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন পুলিশে। পিসিআর কল পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পার্ক করা গাড়ি থেকে দেহ উদ্ধারের পর তদন্তকারী দল গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করে। এরপর তিনটি দেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও পর্যন্ত মৃতদের মধ্যে এক জনের পরিচয় নিশ্চিত করা গিয়েছে। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

তদন্ত চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঠিক কী ঘটেছিল, এটা কি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে জড়িয়ে রয়েছে আরও অন্য কোনও রহস্য - সেই তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ। ময়নাতদন্তেই সমস্তটা স্পষ্ট হবে, জানিয়েছেন এক আধিকারিক।


```