Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জম্মুর হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, মহিলা চিকিৎসককে মারধর আত্মীয়দের

রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের এক সদস্যের। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।

জম্মুর হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, মহিলা চিকিৎসককে মারধর আত্মীয়দের

ছবি ভিডিও থেকে সংগৃহীত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 July 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: ফের সরকারি হাসপাতালে চিকিৎসকের উপর হামলা (Attack on Doctor)। এবার ঘটনাস্থল জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ (Jammu Kashmir Hospital)। এক রোগীর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জরুরি বিভাগে ঢুকে এক মহিলা চিকিৎসককে (Woman Doctor) আক্রমণ করলেন রোগীর আত্মীয়রা।

সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে পুরো ঘটনা। দেখা গিয়েছে, এক মহিলা সহ একাধিক ব্যক্তি জরুরি বিভাগের মধ্যে ঢুকে পড়েন। প্রথমে কথাকাটাকাটি শুরু হয় হাসপাতালের কর্মীদের সঙ্গে। তার পর সেই উত্তেজনা চরমে ওঠে। সাদা টি-শার্ট এবং কালো প্যান্ট পরা এক মহিলাকে দেখা যায় ওই মহিলা চিকিৎসককে ধাক্কা ও পেটাতে। এমনকী পেটের কাছেও লাথি মারতে দেখা যায় তাঁকে। আক্রান্ত চিকিৎসক প্রাণ বাঁচাতে পাশে সরে যান।

রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের এক সদস্যের। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসকদের উপর এই ধরনের হামলার ঘটনা দেশে নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে।

মাত্র দু’সপ্তাহ আগে দিল্লির জিটি বি হাসপাতালে এক প্রবীণ চিকিৎসককে ঘিরে একই রকম হামলার অভিযোগ ওঠে। ওই চিকিৎসক হাসপাতালে থাকাকালী তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনার পিছনেও ছিল এলাকার সাম্প্রতিক অশান্তি এবং ছেলেধরা সন্দেহে মারধরের মতো ঘটনা।

এরও আগে, দিল্লির রোহিনীতে বাবা সাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজে এক মহিলা রেসিডেন্ট চিকিৎসককে এক রোগীর মৃত্যু ঘিরে পাঁচজন মহিলা আত্মীয় মিলে বেধড়ক মারধর করেন। সেই ঘটনায় চিকিৎসক মহলে প্রবল ক্ষোভ ছড়ায়।

চিকিৎসক মহলের বক্তব্য, বারবার এমন ঘটনা ঘটছে অথচ হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দিষ্ট ব্যবস্থা নেই। জম্মুর এই ঘটনায় আবারও সেই প্রশ্নই উঠে এল।


```