Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাতে চ্যানেল, স্যালাইন নিয়ে রাস্তায় হাঁটছেন রোগী! প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা

এর আগে এই শিবপুরি জেলা হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছিল। তার মধ্যে ফের এই ভিডিও জেলার স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা স্পষ্ট করছে, বলছেন স্থানীয়রাই।

হাতে চ্যানেল, স্যালাইন নিয়ে রাস্তায় হাঁটছেন রোগী! প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা

অসুস্থ যুবক

গার্গী দাস

শেষ আপডেট: 31 October 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের শিবপুরি জেলা থেকে উঠে এল সরকারি স্বাস্থ্যব্যবস্থার বেহাল ছবি। এক হাতে ঝুলছে স্যালাইনের বোতল, অন্য হাতে সুঁচ গোঁজা আইভি ড্রিপ, এমন অবস্থায় এক ব্যক্তি হাঁটছেন বাজারে। সেই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে শিবপুরির সিরসাউদ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির চিকিৎসা চলছিল এক ভুয়ো ডাক্তারের কাছে। চিকিৎসক স্যালাইন লাগিয়ে তাঁকে একা ফেলে চলে যান বলে অভিযোগ। এরপরই রাস্তায় এভাবে ঘুরতে দেখা যায় রোগীকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়।

এর আগেই শিবপুরি জেলা হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছিল। তার মধ্যে ফের এই ভিডিও জেলার স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা স্পষ্ট করে দিয়েছে, বলছেন স্থানীয়রাই।

এ বিষয়ে শিবপুরির মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (CMHO) সঞ্জয় ঋষেশ্বর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সঠিক রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা ঠিক হবে না। তবে যদি দেখা যায় রোগীকে এভাবে স্যালাইন লাগিয়ে ফেলে রাখা হয়েছিল, তা হলে সেটা গুরুতর গাফিলতি বলে গণ্য হবে।

তিনি আরও জানান, যদি প্রমাণ হয় রোগীর চিকিৎসা কোনও বেসরকারি ক্লিনিকে হচ্ছিল, তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর ভুয়ো প্রমাণ হলে তো পদক্ষেপ করা হবেই।

চিকিৎসায় অবহেলা বা ভুয়ো ডাক্তারের দৌরাত্ম্য শিবপুরি জেলায় রয়েছে। এটাই প্রথম ঘটনা নয়, নবজাতক চুরি থেকে শুরু করে অনুমোদনবিহীন চিকিৎসা পরিষেবা, একের পর এক কাণ্ডে এই এলাকা শিরোনামে উঠেছে, বেরিয়েছে চিকিৎসা ব্যবস্থার কঙ্কালসার চেহারা।

সরকারি পরিসংখ্যান বলছে, মধ্যপ্রদেশে প্রতি ১,৪৬০ জনের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক। যা জাতীয় গড়ের তুলনায় অনেক কম। প্রায় ৭.২৬ কোটি জনসংখ্যার এই রাজ্যে যেখানে ৮৯,০০০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে সরকারি ও বেসরকারি মিলিয়ে রয়েছেন মাত্র ৪৯,৭৩০ জন।

গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। ‘রুরাল হেলথ স্ট্যাটিস্টিক্স’ রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মধ্যপ্রদেশে ৯৪ শতাংশ, যা দেশের অন্যতম সর্বোচ্চ। এনিয়ে এখনও প্রশাসনের তরফে কিছু বলা হয়নি।


```