Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্লেনে গাঁক গাঁক করে গান চালালে আর পার পাবেন না! শাস্তির মুখে পড়তে পারেন যাত্রী, জানাল কেন্দ্র

মন্ত্রী জানান, এ বিষয়ে আলাদা করে নতুন কোনও আইন আনা হয়নি। তবে ১৯৩৭ সালের এয়ারক্রাফট রুলস অনুযায়ী, বিমানের ভিতরে শৃঙ্খলাভঙ্গ বা যাত্রী-ক্রুদের অসুবিধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট বিধান রয়েছে।

প্লেনে গাঁক গাঁক করে গান চালালে আর পার পাবেন না! শাস্তির মুখে পড়তে পারেন যাত্রী, জানাল কেন্দ্র

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 February 2026 14:29

দ্য ওয়াল ব্যুরো: বিমানের ভিতরে (Flight) ইয়ারফোন (Ear Phone) ছাড়া ব্যাপক জোড়ে গান বাজালে তা ‘অশান্ত আচরণ’ হিসেবে গণ্য হতে পারে। এমনই সতর্কবার্তা দিল কেন্দ্র (Centre)। লোকসভায় (Lok Sabha) নামাক্কলের সাংসদ ভি এস মথেশ্বরনের প্রশ্নের জবাবে 'অসভ্য' যাত্রীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সে প্রসঙ্গে এ কথা জানান অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী (Directorate General of Civil Aviation) মুরলীধর মহোল।

মন্ত্রী জানান, এ বিষয়ে আলাদা করে নতুন কোনও আইন আনা হয়নি। তবে ১৯৩৭ সালের এয়ারক্রাফট রুলস অনুযায়ী, বিমানের ভিতরে শৃঙ্খলাভঙ্গ বা যাত্রী-ক্রুদের অসুবিধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট বিধান রয়েছে। কোনও যাত্রীর আচরণ যদি নিরাপত্তা বিঘ্নিত করে বা অন্যদের অস্বস্তিতে ফেলে, তা হলে সেই আচরণ ‘ডিসরাপটিভ’ (Disruptive) বা বিশৃঙ্খল হিসেবে ধরা হতে পারে (Passengers Playing Loud Music On Plane)।

নিয়ম অনুযায়ী (regulations)—

  • বিমান সংস্থা প্রয়োজনে এমন যাত্রীকে বিমানে তুলতে অস্বীকার করতে পারে বা নামিয়ে দিতে পারে (refuse to carry or remove a passenger)।
  • পাইলট-ইন-কমান্ডের অধিকার রয়েছে, উড়ানের সময় শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীকে নিয়ন্ত্রণে আনার।
  • এয়ারক্রাফট রুলস (Air Crafts Rules) ভঙ্গ করলে শাস্তিমূলক (Penalties) ব্যবস্থারও বিধান আছে।

মন্ত্রী স্পষ্ট করেছেন, বোর্ডিং বা অবতরণের সময় বিমান সংস্থার তরফে হালকা সুরের গান বাজানো বা ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমে সরবরাহ করা কনটেন্ট এই নির্দেশিকার আওতায় পড়ে না। মূলত ব্যক্তিগত মোবাইল বা স্পিকারে ইয়ারফোন ছাড়া উচ্চস্বরে গান বা অডিও বাজানোই সমস্যার কারণ হলে তা অশান্ত আচরণ হিসেবে বিবেচিত হতে পারে।

এ ছাড়া বিমানের ভিতরে ভিডিও ব্লগিং বা ছবি তোলা নিয়েও প্রশ্ন ওঠে। মন্ত্রী জানান, উড়ানের সময় বা এয়ারড্রোমে পূর্বানুমতি ছাড়া ছবি তোলায় বিধিনিষেধ রয়েছে।

সাম্প্রতিক কালে বিমানে যাত্রীদের আচরণ নিয়ে বাড়তে থাকা প্রত্যাশার প্রেক্ষিতে কেন্দ্রের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্পষ্ট করে জানানো হয়েছে, সহযাত্রীদের বিরক্ত করে এমন উচ্চস্বরে গান বাজানো চলবে না, প্রয়োজনে তা ‘আনরুলি বিহেভিয়ার’ হিসেবেই গণ্য হবে।


```